তথ্য কমিশনের নির্দেশনা সত্ত্বেও আবেদনকারীর চাওয়া তথ্য সরবরাহ না করায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই) বিমলাংশু রায়কে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন বাংলাদেশ।আজ বৃহস্পতিবার প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি করে এই জরিমানা করেন।অভিযোগ সূত্রে জানা যায়, শেখ আবু তাহের মো. আজরফ নামের এক ব্যক্তি ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর তথ্য অধিকার আইন অনুযায়ী দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিমলাংশু রায়ের কাছে ১৩টি বিষয়ে তথ্য চেয়ে আবেদন করেন।
এসব তথ্যের মধ্যে ছিল কলেজের গভর্নিং বডির সভার কার্যবিবরণী, উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পদে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি, নিয়োগ অনুমোদনের কার্যবিবরণী, নিয়োগ ও যোগদানপত্র, এমপিও–সংক্রান্ত কাগজপত্র এবং বিভিন্ন মাসের বেতন–ভাতার সরকারি অংশের বিলের সত্যায়িত অনুলিপি।নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য না পেয়ে মো. আজরফ ২০২৩ সালের ২৬ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও আপিল কর্তৃপক্ষের কাছে আপিল আবেদন করেন।
সেখান থেকেও প্রতিকার না পেয়ে তিনি ২০২৪ সালের ৩০ জানুয়ারি তথ্য কমিশন বাংলাদেশে অভিযোগ দায়ের করেন।পরে ওই বছরের ২২ এপ্রিল অভিযোগটির শুনানি শেষে তথ্য কমিশন অভিয...
সূত্র: প্রথম আলো

অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা–আগুন, সর্বোচ্চ গোপালগঞ্জে
নাশকতাই কি আওয়ামী লীগের রাজনীতির শেষ আশ্রয়
ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজ চলাচল বন্ধ, সেন্ট মার্টিনে আটকা পড়লেন দেড় হাজার পর্যটক
এক ফ্রেমে সি চিন পিং, ডোনাল্ড ট্রাম্প ও পুতিন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন