তৃতীয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে (আইএআইও) অংশ নিতে চার সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি ভিয়েতনামের দা নাং শহরে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
এতে ৪০টির বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী ও বিশেষজ্ঞ অংশ নেবেন।এই দলের সদস্যরা হলো দারুসসালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাওফিল রহমান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নুজহাত বিনতে নাজিম, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার একাদশ শ্রেণির মো. সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির মোহাম্মাদ সা’দ বিন সাজ্জাদ।তিন ধাপের বাছাইপর্বের সমন্বিত ফলের ভিত্তিতে দল গঠন করা হয়েছে।
৩১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি) অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব।
সূত্র: প্রথম আলো

অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা–আগুন, সর্বোচ্চ গোপালগঞ্জে
নাশকতাই কি আওয়ামী লীগের রাজনীতির শেষ আশ্রয়
ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজ চলাচল বন্ধ, সেন্ট মার্টিনে আটকা পড়লেন দেড় হাজার পর্যটক
এক ফ্রেমে সি চিন পিং, ডোনাল্ড ট্রাম্প ও পুতিন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন