advertisement

জলবায়ুমঞ্চে ডিজিটাল উপনিবেশের ছায়া

জলবায়ুমঞ্চে ডিজিটাল উপনিবেশের ছায়া
আফ্রিকার দেশ চাদের পশুচারণজীবী ফুলানি জনগোষ্ঠীর প্রতিনিধি মোওসা হামানি খরা ও বৃষ্টিহীনতার সংকটকে তুলে ধরছেন লেখকের কাছে। ছবিটি তুলে দিয়েছেন মিশরের হাইতাম আব্দালাজিম ওসমান। আন্তালিয়া, তুরস্ক ১৪ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

আফ্রিকার দেশ চাদের পশুচারণজীবী ফুলানি জনগোষ্ঠীর প্রতিনিধি মোওসা হামানি খরা ও বৃষ্টিহীনতার সংকটকে তুলে ধরছেন লেখকের কাছে। ছবিটি তুলে দিয়েছেন মিশরের হাইতাম আব্দালাজিম ওসমান। আন্তালিয়া, তুরস্ক ১৪ নভেম্বর ২০২৬তুরস্কের আন্তালিয়ায় ৯ নভেম্বর শুরু হওয়া বৈশ্বিক জলবায়ু সম্মেলন শেষ হতে আর মাত্র দুই দিন বাকি। কিন্তু বিশ্বনেতৃত্ব এখনো পৃথিবী বাঁচানোর অঙ্গীকার বাস্তবায়নে তৎপর হতে পারেননি।

জীবাশ্ম জ্বালানি, ১ দশমিক ৫ ডিগ্রি উষ্ণতা লক্ষ্য, অভিযোজন, ক্ষয়ক্ষতি, নিঃসরণ হ্রাস ও তহবিলের অঙ্গীকার থেকে সরে গিয়ে বরং ‘বিদ্যুতায়নের’ নামে জলবায়ুর আলাপকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই)’ বাণিজ্য ও ডিজিটাল উপনিবেশের দরজায় দাঁড় করানো হচ্ছে। এমনকি বহু সংগঠন যারা আলোচনা-অধিবেশন-প্রতিবাদের পোস্টার-ব্যানার সৃজনশীলভাবে তৈরি করত, কপ৩১-এ গরিষ্ঠভাগই এআইয়ের কাছে নতজানু হয়েছে।

২০৩৫ সালের ভেতর বৈশ্বিক জলবায়ু তহবিল ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্জনের লক্ষ্যে উন্নত ধনী ও দূষণকারীরা রাষ্ট্রগুলো বছরে ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের অঙ্গীকার করলেও আন্তালিয়ায় এই প্রতিশ্রুতি এখনো কার্যকর হয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এনভিডিয়া-কাণ্ড ও শিল্পগুপ্তচরবৃত্তি এনভিডিয়া-কাণ্ড ও শিল্পগুপ্তচরবৃত্তি এনভিডিয়া-কাণ্ড ও শিল্পগুপ্তচরবৃত্তি এনভিডিয়া-কাণ্ড ও শিল্পগুপ্তচরবৃত্তি জেনোসাইড: মিয়ানমারকে দোষী সাব্যস্ত করলেন আইসিজে জেনোসাইড: মিয়ানমারকে দোষী সাব্যস্ত করলেন আইসিজে খ্রিষ্টানদের ছাড়িয়ে ২০৩৫ সালেই বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলিমরা খ্রিষ্টানদের ছাড়িয়ে ২০৩৫ সালেই বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলিমরা দোভালকে সমন পৌঁছে দিতে ভারতের আদালতকে অনুরোধ নিউইয়র্কের আদালতের দোভালকে সমন পৌঁছে দিতে ভারতের আদালতকে অনুরোধ নিউইয়র্কের আদালতের
advertisement

মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় পাওয়া বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল

মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় পাওয়া বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল
মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া সরকারি বাসা বা ফ্ল্যাটের পুরোটা কিংবা কোনো অংশ ভাড়া বা সাবলেট দেওয়া যাবে না। এরই মধ্যে যারা বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ ভাড়া...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নারীদের জন্য নতুন সঞ্চয় প্রকল্প চালু করল মাইডাস ফাইন্যান্সিং

নারীদের জন্য নতুন সঞ্চয় প্রকল্প চালু করল মাইডাস ফাইন্যান্সিং
আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে মাইডাস ফাইন্যান্সিং আয়োজিত অনুষ্ঠান ও ‘রেফিয়া-নারী উন্নয়ন সঞ্চয় প্রকল্পের’ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে মাইডাস ফাইন্যান্সিং আয়োজিত অনুষ্ঠান ও ‘রেফিয়া-নারী উন্নয়ন সঞ্চয় প্রকল্পের’ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরাআন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মাইডাস ফাইন্যান্সিং। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্যোগে ‘রেফিয়া-নারী উন্নয়ন ডিপোজিট প্রকল্পের’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মাইডাস ফাইন্যান্সিং।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহমেদ আতাউল হাকিম, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের (আইইডি) নির্বাহী পরিচালক ইরাম মারিয়াম, ওম্যান এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসমিন আহমেদ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) তানভীর হাসান ইসলাম প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য শেষে মাইডাস ফাইন্যান্সিং ও নারী উন্নয়ন কার্যক্রমের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ইনফান্তিনোর, দুই প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ইনফান্তিনোর, দুই প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমা
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

২০১৯ ও ২০২৩ সালে ফিফা সভাপতি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২০২৭ সালের নির্বাচনেও তেমন কিছুর আশা হয়তো করেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাড় পাচ্ছেন না তিনি। ফিফা সভাপতি নির্বাচনে যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফ্রান্সের ফিলিপ দিয়ালো ও জাপানের কোজো তাশিমা।গতকাল বুধবার ছিল সুইজারল্যান্ডের জুরিখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

ফিফা জানিয়েছে, দিয়ালো ও তাশিমা—দুজনই নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থী হতে তাঁদের প্রত্যেকের পক্ষে পাঁচটি সদস্যদেশের ফুটবল ফেডারেশনের সম্মতিপত্রও জমা পড়েছে।২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে ফিফার ২১১ সদস্যদেশের ভোটে নির্বাচিত হবেন নতুন সভাপতি। তবে এখনো প্রার্থীদের চূড়ান্ত অনুমোদন দেয়নি ফিফা। মনোনয়নপত্রগুলো যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে নির্বাচনী কমিটির কাছে।

আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে কমিটি জানাবে, কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন।ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালোপ্রার্থীদের যোগ্যতা ও সততা যাচাইয়ের দায়িত্বে রয়েছে তিন সদস্যের একটি কমিটি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন