advertisement

দোভালকে সমন পৌঁছে দিতে ভারতের আদালতকে অনুরোধ নিউইয়র্কের আদালতের

দোভালকে সমন পৌঁছে দিতে ভারতের আদালতকে অনুরোধ নিউইয়র্কের আদালতের
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং র-এর সাবেক প্রধান সামন্ত গোয়েল
ফটো কার্ড প্রিন্ট

ভারতের খালিস্তানপন্থী মার্কিন নাগরিক গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা হত্যা ষড়যন্ত্র মামলায় জারি করা সমন ভারতীয় আদালতের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করলেন নিউইয়র্কের আদালত। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সাবেক ‘র’ প্রধান সামন্ত গোয়েলসহ আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের বিরুদ্ধে পান্নুন যে মামলা দায়ের করেছেন, তাতে হাজিরার জন্য নিউইয়র্ক আদালত আগেই সমন জারি করেছিলেন।

দোভাল ও গোয়েলদের ঠিকানায় সেই সমন পৌঁছে দিতে সাহায্য করতে এবার দিল্লির তিন আদালতকে অনুরোধ করা হয়েছে।নিউইয়র্ক ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফাইল্লা দিল্লির পাতিয়ালা হাউস আদালত, দ্বারকা আদালত ও তিস হাজারী আদালতকে সমন গ্রহণ করে তা সংশ্লিষ্টদের ঠিকানায় পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

এই অনুরোধ করা হয়েছে দ্য হেগ কনভেনশন অনুযায়ী।বিচারপতি ফাইল্লা দিল্লির আদালতগুলোর কাছে অনুরোধ করেছেন, এই সমন পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়ে তাঁরা যা করবেন, তা যেন লিখিতভাবে যুক্তরাষ্ট্রের আদালতকে জানানো হয়।সর্বভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সমন জারিতে সাহায্যের এই বিষয়টি বাধ্যতামূলক নয়।ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক পান্নুনকে হত্যার চেষ্টায় যুক্ত থাকার অভিযোগে এক ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে ২০২৩ সালে চেক প্রজাতন্ত্র থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এনভিডিয়া-কাণ্ড ও শিল্পগুপ্তচরবৃত্তি এনভিডিয়া-কাণ্ড ও শিল্পগুপ্তচরবৃত্তি এনভিডিয়া-কাণ্ড ও শিল্পগুপ্তচরবৃত্তি এনভিডিয়া-কাণ্ড ও শিল্পগুপ্তচরবৃত্তি জেনোসাইড: মিয়ানমারকে দোষী সাব্যস্ত করলেন আইসিজে জেনোসাইড: মিয়ানমারকে দোষী সাব্যস্ত করলেন আইসিজে জলবায়ুমঞ্চে ডিজিটাল উপনিবেশের ছায়া জলবায়ুমঞ্চে ডিজিটাল উপনিবেশের ছায়া খ্রিষ্টানদের ছাড়িয়ে ২০৩৫ সালেই বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলিমরা খ্রিষ্টানদের ছাড়িয়ে ২০৩৫ সালেই বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলিমরা
advertisement

তিন হাফ সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে লিড নিল শ্রীলঙ্কা

তিন হাফ সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে লিড নিল শ্রীলঙ্কা
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষে তিন হাফ সেঞ্চুরির ওপর ভর করে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে শ্রীলঙ্কা। তবুও, তৃতীয় দিন শেষে চালকের আসনেই থাকলো পাকিস্তান। দিনের শেষ দিকে মিলান রথনায়েকের অপরাজিত ৬০ রানের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেত্রকোনায় আ’লীগ নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও আগুন

নেত্রকোনায় আ’লীগ নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও আগুন
নেত্রকোনার বারহাট্টা উপজেলা ও জেলা সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের একাধিক নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজধানীতে ৪টি ককটেলসহ যুবক গ্রেফতার

রাজধানীতে ৪টি ককটেলসহ যুবক গ্রেফতার
রাজধানীর শ্যামলী বাসস্ট্যান্ড এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন