advertisement

কবিতা, গান ও স্মৃতিচারণার মধ্য দিয়ে সুফিয়া কামালকে স্মরণ

কবিতা, গান ও স্মৃতিচারণার মধ্য দিয়ে সুফিয়া কামালকে স্মরণ
‘সাঁঝের মায়া’য় ঢুকতেই বারান্দায় রাখা শিল্পী কাইয়ুম চৌধুরীর আঁকা কবি সুফিয়া কামালের এই ছবি।
ফটো কার্ড প্রিন্ট

নারীমুক্তি, গণতন্ত্র, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা কবি বেগম সুফিয়া কামালের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে কবির বাড়ি ‘সাঁঝের মায়া’য় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃষ্টি উপেক্ষা করে আয়োজনে উপস্থিত ছিলেন কবির পরিবারের সদস্য, মানবাধিকারকর্মী থেকে কবিভক্তরা।মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিষ্ঠাতা ও সভাপতি কবিকন্যা সুলতানা কামাল উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, কবি সুফিয়া কামাল মানুষের কল্যাণের চেষ্টা করে গেছেন। কবির প্রতি অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা।এরপর কবির লেখা কবিতা ও তাঁর প্রিয় গান গেয়ে শোনানো হয়।

কবি স্মরণে গান পরিবেশন করেন কবির নাতনি প্রয়াত সাঈদা কামালের কন্যা ফারজীন আনসারী তিয়া।স্মরণানুষ্ঠান শেষে কবি সুফিয়া কামালের পরিবারের সদস্যবৃন্দ ও শুভ্যানুধ্যায়ীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অবশেষে ধরা পড়ল নারায়ণগঞ্জের সেই কুমির অবশেষে ধরা পড়ল নারায়ণগঞ্জের সেই কুমির ১০০ সেরা তারকার তালিকায় শীর্ষে মনরো, শাহরুখ কত নম্বরে ১০০ সেরা তারকার তালিকায় শীর্ষে মনরো, শাহরুখ কত নম্বরে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও নাশকতায় উসকানির অভিযোগে পৌর কর্মকর্তাকে বদলি আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও নাশকতায় উসকানির অভিযোগে পৌর কর্মকর্তাকে বদলি অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী থাকে এতে এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী থাকে এতে
advertisement

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন জামায়াত আমির
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অবশেষে ধরা পড়ল নারায়ণগঞ্জের সেই কুমির

অবশেষে ধরা পড়ল নারায়ণগঞ্জের সেই কুমির

নারায়ণগঞ্জের বন্দরের তিনগাঁও এলাকার সেই কুমির অবশেষে ধরা পড়ল। ১৯ নভেম্বর তিন দফা চেষ্টায় আটকা পড়ে কুমিরটি। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না

চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না
প্রীতি ম্যাচে আজ মুখোমুখি হয় আবাহনী–মোহামেডানের সাবেক ফুটবলাররা। ধানমন্ডির আবাহনী মাঠে

সকাল থেকেই বৃষ্টি। আকাশের কান্না দেখে একটা সময় সংশয় জেগেছিল, ধানমন্ডির আবাহনী মাঠে আদৌ আসবেন তো আবাহনী-মোহামেডানের সোনালি সময়ের আমন্ত্রিত ফুটবলাররা, যাদের নিয়ে হবে মিলনমেলা!বেলা ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও আবাহনী মাঠে দুই ক্লাবের সাবেক ফুটবল, ক্রিকেট ও হকি খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচটি শুরু হয়েছে আরও দেরিতে। তবে বেলা আড়াইটা থেকেই একে একে মাঠে আসতে শুরু করেন সাবেকরা।

কারও চুলে পাক ধরেছে, কারও শরীরে বয়সের ছাপ। কিন্তু জার্সি গায়ে চাপাতেই যেন ফিরে এলেন সেই চেনা রূপে। বৃষ্টি মাথায় নিয়েই শুরু হয় ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী–মোহামেডানের ফুটবল লড়াই।কেউ ২০ বছর, কেউ ২৫ বছর, কেউ–বা তারও বেশি সময় পর আবার গায়ে চাপিয়েছেন প্রিয় ক্লাবের জার্সি। তবে মাঠে নামার পর বয়সের হিসাব যেন হারিয়ে যেতে লাগল।

বল পায়ে পুরোনো ক্ষিপ্রতা দেখানোর চেষ্টা, গোল করার তাড়না, গোলের পর উচ্ছ্বাস, রেফারির সিদ্ধান্ত নিয়ে তর্ক—সব মিলিয়ে বৃষ্টিস্নাত বিকেলে যেন ফিরে এল বাংলাদেশের ফুটবলের সোনালি অতীত!সব মিলিয়ে দুই দলের ৬০ জনের বেশি সাবেক খেলোয়াড় ও সংগঠক জড়ো হয়েছিলেন এই পুনর্মিলনে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন