সাংবাদিক শওকত হোসেনের বিশ্লেষণ ও উপস্থাপনায় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা নিতে দেখুন ‘প্রাইম ব্যাংক অর্থনীতি -অনর্থনীতি’
সূত্র: প্রথম আলো
সাংবাদিক শওকত হোসেনের বিশ্লেষণ ও উপস্থাপনায় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা নিতে দেখুন ‘প্রাইম ব্যাংক অর্থনীতি -অনর্থনীতি’
সূত্র: প্রথম আলো
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে মাইডাস ফাইন্যান্সিং আয়োজিত অনুষ্ঠান ও ‘রেফিয়া-নারী উন্নয়ন সঞ্চয় প্রকল্পের’ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরাআন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মাইডাস ফাইন্যান্সিং। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্যোগে ‘রেফিয়া-নারী উন্নয়ন ডিপোজিট প্রকল্পের’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মাইডাস ফাইন্যান্সিং।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহমেদ আতাউল হাকিম, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের (আইইডি) নির্বাহী পরিচালক ইরাম মারিয়াম, ওম্যান এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসমিন আহমেদ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) তানভীর হাসান ইসলাম প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য শেষে মাইডাস ফাইন্যান্সিং ও নারী উন্নয়ন কার্যক্রমের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।
সূত্র: প্রথম আলো
২০১৯ ও ২০২৩ সালে ফিফা সভাপতি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২০২৭ সালের নির্বাচনেও তেমন কিছুর আশা হয়তো করেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাড় পাচ্ছেন না তিনি। ফিফা সভাপতি নির্বাচনে যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফ্রান্সের ফিলিপ দিয়ালো ও জাপানের কোজো তাশিমা।গতকাল বুধবার ছিল সুইজারল্যান্ডের জুরিখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
ফিফা জানিয়েছে, দিয়ালো ও তাশিমা—দুজনই নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থী হতে তাঁদের প্রত্যেকের পক্ষে পাঁচটি সদস্যদেশের ফুটবল ফেডারেশনের সম্মতিপত্রও জমা পড়েছে।২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে ফিফার ২১১ সদস্যদেশের ভোটে নির্বাচিত হবেন নতুন সভাপতি। তবে এখনো প্রার্থীদের চূড়ান্ত অনুমোদন দেয়নি ফিফা। মনোনয়নপত্রগুলো যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে নির্বাচনী কমিটির কাছে।
আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে কমিটি জানাবে, কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন।ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালোপ্রার্থীদের যোগ্যতা ও সততা যাচাইয়ের দায়িত্বে রয়েছে তিন সদস্যের একটি কমিটি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন