advertisement

চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না

চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না
প্রীতি ম্যাচে আজ মুখোমুখি হয় আবাহনী–মোহামেডানের সাবেক ফুটবলাররা। ধানমন্ডির আবাহনী মাঠে
ফটো কার্ড প্রিন্ট

সকাল থেকেই বৃষ্টি। আকাশের কান্না দেখে একটা সময় সংশয় জেগেছিল, ধানমন্ডির আবাহনী মাঠে আদৌ আসবেন তো আবাহনী-মোহামেডানের সোনালি সময়ের আমন্ত্রিত ফুটবলাররা, যাদের নিয়ে হবে মিলনমেলা!বেলা ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও আবাহনী মাঠে দুই ক্লাবের সাবেক ফুটবল, ক্রিকেট ও হকি খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচটি শুরু হয়েছে আরও দেরিতে। তবে বেলা আড়াইটা থেকেই একে একে মাঠে আসতে শুরু করেন সাবেকরা।

কারও চুলে পাক ধরেছে, কারও শরীরে বয়সের ছাপ। কিন্তু জার্সি গায়ে চাপাতেই যেন ফিরে এলেন সেই চেনা রূপে। বৃষ্টি মাথায় নিয়েই শুরু হয় ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী–মোহামেডানের ফুটবল লড়াই।কেউ ২০ বছর, কেউ ২৫ বছর, কেউ–বা তারও বেশি সময় পর আবার গায়ে চাপিয়েছেন প্রিয় ক্লাবের জার্সি। তবে মাঠে নামার পর বয়সের হিসাব যেন হারিয়ে যেতে লাগল।

বল পায়ে পুরোনো ক্ষিপ্রতা দেখানোর চেষ্টা, গোল করার তাড়না, গোলের পর উচ্ছ্বাস, রেফারির সিদ্ধান্ত নিয়ে তর্ক—সব মিলিয়ে বৃষ্টিস্নাত বিকেলে যেন ফিরে এল বাংলাদেশের ফুটবলের সোনালি অতীত!সব মিলিয়ে দুই দলের ৬০ জনের বেশি সাবেক খেলোয়াড় ও সংগঠক জড়ো হয়েছিলেন এই পুনর্মিলনে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ইনফান্তিনোর, দুই প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ইনফান্তিনোর, দুই প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমা ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের টেস্টের পর আগামী বছর লর্ডসে নেপালের বিপক্ষে টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ টেস্টের পর আগামী বছর লর্ডসে নেপালের বিপক্ষে টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ
advertisement

মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় পাওয়া বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল

মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় পাওয়া বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল
মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া সরকারি বাসা বা ফ্ল্যাটের পুরোটা কিংবা কোনো অংশ ভাড়া বা সাবলেট দেওয়া যাবে না। এরই মধ্যে যারা বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ ভাড়া...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নারীদের জন্য নতুন সঞ্চয় প্রকল্প চালু করল মাইডাস ফাইন্যান্সিং

নারীদের জন্য নতুন সঞ্চয় প্রকল্প চালু করল মাইডাস ফাইন্যান্সিং
আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে মাইডাস ফাইন্যান্সিং আয়োজিত অনুষ্ঠান ও ‘রেফিয়া-নারী উন্নয়ন সঞ্চয় প্রকল্পের’ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে মাইডাস ফাইন্যান্সিং আয়োজিত অনুষ্ঠান ও ‘রেফিয়া-নারী উন্নয়ন সঞ্চয় প্রকল্পের’ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরাআন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মাইডাস ফাইন্যান্সিং। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্যোগে ‘রেফিয়া-নারী উন্নয়ন ডিপোজিট প্রকল্পের’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মাইডাস ফাইন্যান্সিং।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহমেদ আতাউল হাকিম, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের (আইইডি) নির্বাহী পরিচালক ইরাম মারিয়াম, ওম্যান এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসমিন আহমেদ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) তানভীর হাসান ইসলাম প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য শেষে মাইডাস ফাইন্যান্সিং ও নারী উন্নয়ন কার্যক্রমের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ইনফান্তিনোর, দুই প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ইনফান্তিনোর, দুই প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমা
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

২০১৯ ও ২০২৩ সালে ফিফা সভাপতি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২০২৭ সালের নির্বাচনেও তেমন কিছুর আশা হয়তো করেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাড় পাচ্ছেন না তিনি। ফিফা সভাপতি নির্বাচনে যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফ্রান্সের ফিলিপ দিয়ালো ও জাপানের কোজো তাশিমা।গতকাল বুধবার ছিল সুইজারল্যান্ডের জুরিখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

ফিফা জানিয়েছে, দিয়ালো ও তাশিমা—দুজনই নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থী হতে তাঁদের প্রত্যেকের পক্ষে পাঁচটি সদস্যদেশের ফুটবল ফেডারেশনের সম্মতিপত্রও জমা পড়েছে।২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে ফিফার ২১১ সদস্যদেশের ভোটে নির্বাচিত হবেন নতুন সভাপতি। তবে এখনো প্রার্থীদের চূড়ান্ত অনুমোদন দেয়নি ফিফা। মনোনয়নপত্রগুলো যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে নির্বাচনী কমিটির কাছে।

আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে কমিটি জানাবে, কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন।ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালোপ্রার্থীদের যোগ্যতা ও সততা যাচাইয়ের দায়িত্বে রয়েছে তিন সদস্যের একটি কমিটি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন