advertisement

এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে

এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে
ব্যাংককে অনুষ্ঠিত হয় ২০২৬ এএফসি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
ফটো কার্ড প্রিন্ট

এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসির কাছ থেকে একসঙ্গে দুটি পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। থাইল্যান্ডের ব্যাংককে বৃহস্পতিবার অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’-এর রুবি ক্যাটাগরি এবং গ্রাসরুটস ফুটবলের সিলভার ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বাংলাদেশ।বাফুফের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন সংস্থাটির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. গোলাম গাউস।

এ বছর এএফসির এই দুই পুরস্কারের জন্যই মনোনীত হয়েছিল বাফুফে। শেষ পর্যন্ত দুই বিভাগেই স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ পুরস্কারে সদস্যদেশগুলোর ফুটবলের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ও সাফল্য বিবেচনা করে এএফসি।

আন্তর্জাতিক ফুটবলে অর্জন, ঘরোয়া প্রতিযোগিতা, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার, কোচিং ও রেফারিং, নারী ফুটবলের অগ্রগতি এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় এতে মূল্যায়ন করা হয়।অন্যদিকে গ্রাসরুটস ফুটবলের পুরস্কার দেওয়া হয় তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে সদস্যদেশগুলোর উদ্যোগ ও অবদানের ভিত্তিতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ইনফান্তিনোর, দুই প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ইনফান্তিনোর, দুই প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমা চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল
advertisement

১৬ জেলায় নাশকতা, গাড়ি–স্থাপনায় আগুন, লগি–বইঠা জব্দ

১৬ জেলায় নাশকতা, গাড়ি–স্থাপনায় আগুন, লগি–বইঠা জব্দ

গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়ি ও মুকসুদপুর থানায় হামলা-অগ্নিসংযোগসহ ১৬ জেলায় সরকারি-বেসরকারি স্থাপনা ও যানবাহনে নাশকতার ঘটনা ঘটেছে। সাবেক শিক্ষামন্ত্রীসহ গত ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ১০৭ জন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা শাকিল খানকে (মাঝে মেরুন পাঞ্জাবি পরা) আটকের পর পুলিশের হেফাজতে তুলে দিচ্ছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে তোলা

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে আটকের পর মারধর করে কোতোয়ালি থানা–পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে শাকিল খান নামের ওই শিক্ষার্থীকে আটক করা হয়।

শাকিল ওই বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভাগীয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।বিভাগীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওই নেতা বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে ক্যাম্পাসে এসেছিলেন। খবর পেয়ে ছাত্রদলের নেতা–কর্মীরা সেখানে গিয়ে তাঁকে আটক করেন। তখন শাকিলের বন্ধু–সহপাঠীরা তাঁদের বাধা দেন।

পরে শাকিলকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ ও তাঁর মুঠোফোন জব্দ করা হয়।শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা
আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কি নিকো পাজই পেতে যাচ্ছেন

লিওনেল মেসি গত অক্টোবরে অবসর নেওয়ার পর চলতি মাসে দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে কাউকে মাঠে দেখা যায়নি। এ জার্সির উত্তরসূরি পরে বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কিন্তু কেউ কেউ এরই মধ্যে মেসির ১০ নম্বর জার্সিতে দেখছেন নিকো পাজকে।

তাঁদের সেই দেখার পালে জোর হাওয়া দিলেন স্বয়ং লিওনেল মেসির মা!পাজের পরিবার জানিয়েছে, গত অক্টোবরে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনির সঙ্গে দেখা হয় এই অ্যাটাকিং মিডফিল্ডারের। সেটিই ছিল আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ। সে ম্যাচে দারুণ এক গোল করে নিজের ‘আইডল’ মেসিকে জড়িয়েও ধরেন পাজ। সেদিন ম্যাচের পর মেসির মা পাজকে বলেন, জাতীয় দলে তিনিই হবেন তাঁর ছেলের ১০ নম্বর জার্সির উত্তরসূরি।

খবরটি জানিয়েছেন নিকো পাজের চাচা ফাবিয়ান পাজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন