advertisement

বিএনপি পাওয়ারে আছে বিধায়ই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি: জবি উপাচার্য

বিএনপি পাওয়ারে আছে বিধায়ই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি: জবি উপাচার্য
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন। শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে
ফটো কার্ড প্রিন্ট

‘বিএনপি পাওয়ারে আছে বিধায়ই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এটা লুকানোর কী আছে?

মানুষের পরিচয়, আত্মপরিচয় লুকানোর কিছু নেই।’—প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন।আজ শুক্রবার জুমার নামাজের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল হয়।সেখানে উপাচার্য রইছ উদ্‌দীন বলেন, ‘আমাদেরও মাঝেমধ্যে অনেক সময় ট্যাগ শুনতে হয় বিএনপির ভাইস চ্যান্সেলর।

এখানে ট্যাগ দেওয়ার কী আছে?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গম্ভীরা নাট্যে দূষণ রোধ ও পরিবেশসচেতনতার বার্তা গম্ভীরা নাট্যে দূষণ রোধ ও পরিবেশসচেতনতার বার্তা অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের হর্ন শুনেও থামেননি চালক, মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় অটোরিকশা অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের হর্ন শুনেও থামেননি চালক, মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় অটোরিক... শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপি ও অন্যান্য খবর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপি ও অন্... আন্তর্জাতিক আইনে আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: গাম্বিয়ার প্রধান আইনজীবী আন্তর্জাতিক আইনে আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: গাম্বিয়ার প্রধান আইনজীবী মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেয়েছেন, দাবি বিএনপি নেতার মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেয়েছেন, দাবি বিএনপি নেতার
advertisement

গম্ভীরা নাট্যে দূষণ রোধ ও পরিবেশসচেতনতার বার্তা

গম্ভীরা নাট্যে দূষণ রোধ ও পরিবেশসচেতনতার বার্তা
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও গম্ভীরা নাট্য পরিবেশনা অনুষ্ঠানে অতিথি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। ১৯ নভেম্বর ২০২৬

পরিবেশদূষণ রোধ ও জনসচেতনতা তৈরির বার্তা নিয়ে ঐতিহ্যবাহী গম্ভীরা নাট্য পরিবেশনের মধ্য দিয়ে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।গম্ভীরা নাট্যের হাস্যরস, সংলাপ ও ব্যঙ্গের মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা সভায় প্রথম আলোর দীর্ঘ পথচলা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পত্রিকাটির ভূমিকার কথা উঠে আসে।অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রথম আলো শুধু একটি সংবাদপত্র নয়, দীর্ঘ ২৮ বছরের পথচলায় এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবেও ভূমিকা রাখছে।

সংবাদ প্রকাশের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, মানবিক সহায়তা ও তরুণদের বিভিন্ন উদ্যোগে পত্রিকাটির কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা এস এম শাহাদাত হোসেন বলেন, ‘প্রথম আলো দীর্ঘ ২৮ বছর ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সমাজের নানা ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা

কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা
নেহা শর্মা

কখনো সমুদ্রের ধারে, কখনো বরফঢাকা ইউরোপে—ঘুরে বেড়াতে ভালোবাসেন নেহা শর্মা। ভ্রমণের সেই সব মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন বলিউডের এই অভিনেত্রী। পর্দায়ও তাঁকে দেখা গেছে নানা ভূমিকায়। রাম চরণের বিপরীতে তেলেগু সিনেমায় অভিনয়জীবন শুরু, ইমরান হাশমির সঙ্গে বলিউডে অভিষেক। এরপর কখনো প্রেমের গল্পের নায়িকা, কখনো আদালতের লড়াইয়ে আইনজীবী।

জন্মদিনের ছয় দিন পরই মুক্তি পাওয়ার কথা তাঁর নতুন পাঞ্জাবি সিনেমা ‘সঞ্জোগ’।আজ ২১ নভেম্বর, নেহা শর্মার জন্মদিন। ৩৯ পূর্ণ করলেন অভিনেত্রী। এ উপলক্ষে রইল পর্দায় ও পর্দার বাইরে তাঁর ২০টি ছবি। সঙ্গে রইল তাঁকে নিয়ে কিছু তথ্য।বিহারের ভাগলপুরে জন্ম নেহা শর্মার। অভিনয়ে আসার আগে দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে ফ্যাশন ডিজাইন পড়েছিলেন তিনিপ্রথম সিনেমাতেই রাম চরণের বিপরীতে নেহা।

পুরী জগন্নাথের পরিচালনায় ২০০৭ সালের তেলেগু সিনেমা ‘চিরুথা’য় সঞ্জনা চরিত্রে অভিনয় করেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের হর্ন শুনেও থামেননি চালক, মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় অটোরিকশা

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের হর্ন শুনেও থামেননি চালক, মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় অটোরিকশা
কক্সবাজারের রামুতে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। আজ বিকেলে

কক্সবাজারের রামুতে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। আজ বিকেলেকক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় এক পরিবারের দুই শিশুসহ চারজনের মৃত্যুর ঘটনায় অরক্ষিত রেলক্রসিংয়ের পাশাপাশি অটোরিকশাচালকের অসাবধানতা ও অবহেলাকে দায়ী করা হচ্ছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান ছিল না। আবার ট্রেনের হর্ন শোনার পরও অটোরিকশাচালক যাত্রীদের নিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন।

এতে ঘটে প্রাণহানির ঘটনা।দুর্ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। তবে আহত চালক মো. জয়নালের (২৩) খোঁজ পাওয়া যাচ্ছে না।

দুর্ঘটনায় তাঁর এক হাতে আঘাত লেগেছে বলে জানা গেছে।আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাড়িরমাথা এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (৪৫), তাঁর ছোট বোন কাশিফা জান্নাত (২০), কাশিফার তিন বছর বয়সী ছেলে সাহেল ও পাঁচ মাস বয়সী মেয়ে মাশরুফা।আহত ব্যক্তিরা হলেন সাজ্জাদ হোসেনের স্ত্রী তানিয়া আকতার (২২), কাশিফার স্বামী সাকিল আহমদ (৪০) ও অটোরিকশাচালক জয়নাল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন