advertisement

ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক

ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক
সের্জিও বারবোসা
ফটো কার্ড প্রিন্ট

ছয় ডলার। ছয় নম্বর জার্সি। ছয় মহাদেশ।সংখ্যাগুলোর মিল দেখে মনে হতে পারে, কেউ বুঝি ছক কষে সাজিয়েছে। আসলে সাজিয়েছেন সের্জিও বারবোসা, তবে ছক কষে নয়। সাজিয়েছেন সস্তা ফ্লাইটের টিকিট আর হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ দিয়ে। সেই গ্রুপের তিন শ সদস্য প্রত্যেকে মাসে তাঁকে ছয় ডলার করে দেন, আর বিনিময়ে ঠিক করে দেন বারবোসা কোন ক্লাবে খেলবেন, জার্সিতে কত নম্বর থাকবে।এবার তাঁরা ঠিক করেছিলেন ছয়।

কারণ ছয় নম্বর কনফেডারেশন ওশেনিয়ায় খেলা বাকি ছিল তাঁর।সেই ছয় নম্বর কনফেডারেশনে খেলতে গত ২১ সেপ্টেম্বর ব্রাজিল থেকে তাহিতিতে যান বারবোসা। এরপর ক্লাব খোঁজার দৌড়ঝাঁপ, ফিফার কাছে লিগের বৈধতা যাচাই, চুক্তির শেষ দিনের নাটক, এমনকি সাইক্লোনে আটকে পড়ে দেশে ফেরার টিকিটের দাম বেড়ে যাওয়ার মতো রোমাঞ্চকর সব অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। রোমাঞ্চকর অবশ্য তার আগের গল্পও।

মাসে ২০০ ডলারের ফুটবলারছোটবেলায় ব্রাজিলের অন্যতম বড় ক্লাব ফ্লামেঙ্গোর বয়সভিত্তিক দলে খেলতেন বারবোসা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ: রেকর্ড সেঞ্চুরি করা টেস্টে বড় জরিমানা হৃদয়ের আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ: রেকর্ড সেঞ্চুরি করা টেস্টে বড় জরিমানা হৃদয়ের আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ: রেকর্ড সেঞ্চুরি করা টেস্টে বড় জরিমানা হৃদয়ের আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ: রেকর্ড সেঞ্চুরি করা টেস্টে বড় জরিমানা হৃদয়ের মোহাম্মদ আব্বাস: ১২৫ কিমি গতির পেসার, উইকেট শিকারে সবার ওপরে মোহাম্মদ আব্বাস: ১২৫ কিমি গতির পেসার, উইকেট শিকারে সবার ওপরে বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী
advertisement

করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে: গভর্নর

করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে: গভর্নর
করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে বলে মতপ্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। শুক্রবার ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গম্ভীরা নাট্যে দূষণ রোধ ও পরিবেশসচেতনতার বার্তা

গম্ভীরা নাট্যে দূষণ রোধ ও পরিবেশসচেতনতার বার্তা
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও গম্ভীরা নাট্য পরিবেশনা অনুষ্ঠানে অতিথি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। ১৯ নভেম্বর ২০২৬

পরিবেশদূষণ রোধ ও জনসচেতনতা তৈরির বার্তা নিয়ে ঐতিহ্যবাহী গম্ভীরা নাট্য পরিবেশনের মধ্য দিয়ে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।গম্ভীরা নাট্যের হাস্যরস, সংলাপ ও ব্যঙ্গের মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা সভায় প্রথম আলোর দীর্ঘ পথচলা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পত্রিকাটির ভূমিকার কথা উঠে আসে।অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রথম আলো শুধু একটি সংবাদপত্র নয়, দীর্ঘ ২৮ বছরের পথচলায় এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবেও ভূমিকা রাখছে।

সংবাদ প্রকাশের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, মানবিক সহায়তা ও তরুণদের বিভিন্ন উদ্যোগে পত্রিকাটির কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা এস এম শাহাদাত হোসেন বলেন, ‘প্রথম আলো দীর্ঘ ২৮ বছর ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সমাজের নানা ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা

কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা
নেহা শর্মা

কখনো সমুদ্রের ধারে, কখনো বরফঢাকা ইউরোপে—ঘুরে বেড়াতে ভালোবাসেন নেহা শর্মা। ভ্রমণের সেই সব মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন বলিউডের এই অভিনেত্রী। পর্দায়ও তাঁকে দেখা গেছে নানা ভূমিকায়। রাম চরণের বিপরীতে তেলেগু সিনেমায় অভিনয়জীবন শুরু, ইমরান হাশমির সঙ্গে বলিউডে অভিষেক। এরপর কখনো প্রেমের গল্পের নায়িকা, কখনো আদালতের লড়াইয়ে আইনজীবী।

জন্মদিনের ছয় দিন পরই মুক্তি পাওয়ার কথা তাঁর নতুন পাঞ্জাবি সিনেমা ‘সঞ্জোগ’।আজ ২১ নভেম্বর, নেহা শর্মার জন্মদিন। ৩৯ পূর্ণ করলেন অভিনেত্রী। এ উপলক্ষে রইল পর্দায় ও পর্দার বাইরে তাঁর ২০টি ছবি। সঙ্গে রইল তাঁকে নিয়ে কিছু তথ্য।বিহারের ভাগলপুরে জন্ম নেহা শর্মার। অভিনয়ে আসার আগে দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে ফ্যাশন ডিজাইন পড়েছিলেন তিনিপ্রথম সিনেমাতেই রাম চরণের বিপরীতে নেহা।

পুরী জগন্নাথের পরিচালনায় ২০০৭ সালের তেলেগু সিনেমা ‘চিরুথা’য় সঞ্জনা চরিত্রে অভিনয় করেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন