পরিবেশদূষণ রোধ ও জনসচেতনতা তৈরির বার্তা নিয়ে ঐতিহ্যবাহী গম্ভীরা নাট্য পরিবেশনের মধ্য দিয়ে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।গম্ভীরা নাট্যের হাস্যরস, সংলাপ ও ব্যঙ্গের মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা সভায় প্রথম আলোর দীর্ঘ পথচলা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পত্রিকাটির ভূমিকার কথা উঠে আসে।অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রথম আলো শুধু একটি সংবাদপত্র নয়, দীর্ঘ ২৮ বছরের পথচলায় এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবেও ভূমিকা রাখছে।
সংবাদ প্রকাশের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, মানবিক সহায়তা ও তরুণদের বিভিন্ন উদ্যোগে পত্রিকাটির কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা এস এম শাহাদাত হোসেন বলেন, ‘প্রথম আলো দীর্ঘ ২৮ বছর ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সমাজের নানা ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে।
সূত্র: প্রথম আলো

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের হর্ন শুনেও থামেননি চালক, মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় অটোরিক...
শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপি ও অন্...
বিএনপি পাওয়ারে আছে বিধায়ই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি: জবি উপাচার্য
আন্তর্জাতিক আইনে আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: গাম্বিয়ার প্রধান আইনজীবী
মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেয়েছেন, দাবি বিএনপি নেতার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন