কক্সবাজারের রামুতে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। আজ বিকেলেকক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় এক পরিবারের দুই শিশুসহ চারজনের মৃত্যুর ঘটনায় অরক্ষিত রেলক্রসিংয়ের পাশাপাশি অটোরিকশাচালকের অসাবধানতা ও অবহেলাকে দায়ী করা হচ্ছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান ছিল না। আবার ট্রেনের হর্ন শোনার পরও অটোরিকশাচালক যাত্রীদের নিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন।
এতে ঘটে প্রাণহানির ঘটনা।দুর্ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। তবে আহত চালক মো. জয়নালের (২৩) খোঁজ পাওয়া যাচ্ছে না।
দুর্ঘটনায় তাঁর এক হাতে আঘাত লেগেছে বলে জানা গেছে।আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাড়িরমাথা এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (৪৫), তাঁর ছোট বোন কাশিফা জান্নাত (২০), কাশিফার তিন বছর বয়সী ছেলে সাহেল ও পাঁচ মাস বয়সী মেয়ে মাশরুফা।আহত ব্যক্তিরা হলেন সাজ্জাদ হোসেনের স্ত্রী তানিয়া আকতার (২২), কাশিফার স্বামী সাকিল আহমদ (৪০) ও অটোরিকশাচালক জয়নাল।
সূত্র: প্রথম আলো

মৃত্যুর পরও যে ৩ গুণ মুমিনকে বাঁচিয়ে রাখে
গম্ভীরা নাট্যে দূষণ রোধ ও পরিবেশসচেতনতার বার্তা
শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপি ও অন্...
বিএনপি পাওয়ারে আছে বিধায়ই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি: জবি উপাচার্য
আন্তর্জাতিক আইনে আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: গাম্বিয়ার প্রধান আইনজীবী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন