টানা দুদিন দেশের বাজারে সোনার দাম বাড়ার পর আজ দাম কমেছে। আজ ২২ ক্যারেট অর্থাৎ ভালো মানের সোনার দাম কমেছে ভরিতে ২ হাজার ৮৫৭ টাকা। আগের দুই দিনে দেশের বাজারে সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা।এর আগে টানা কয়েক দফা সোনার দাম কমেছে। ফলে গত শনিবার প্রায় ১৩ মাস পর সোনার দাম কমে ভরিপ্রতি দুই লাখ টাকার নিচে নেমে আসে। সেদিন দাম হয় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
মোট ৯ দফায় দেশের বাজারে সোনার দাম কমেছে ভরিপ্রতি সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা। তারপর টানা দুদিন দাম বাড়ে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার সোনার দাম সমন্বয় করেছে। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হলো, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া।
আজ রুপার দাম অপরিবর্তিত আছে।আজ দাম কমার পর দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।
সূত্র: প্রথম আলো

বিশ্বের সব সোনা এক জায়গায় রাখলে কতটুকু জায়গা লাগবে
বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার
মাঝারি ও বড় শিল্প চলছে ৬৬% সক্ষমতায়
হুয়াংকে কেন ফেরাতে বাধ্য হলো এনভিডিয়া, কোথায় তাঁর গুরুত্ব
মজুরি বোর্ডে পৌনে নয় ঘণ্টার বৈঠকে কী ঘটেছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন