advertisement

চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা, গভীর রাতে বিক্ষোভ

চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা, গভীর রাতে বিক্ষোভ
ফটো কার্ড প্রিন্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার এ কর্মসূচি শুরু হয়েছে। সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে বলে জানিয়েছেন তাঁরা। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা করেন শিক্ষার্থীরা। সভা শেষে শাটডাউন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সভায় তাঁরা বলেন, দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ সময়ে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হলেও সংকট নিরসনে কার্যকর ও টেকসই সমাধান আসেনি। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।সভা শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলক্বারনাইন মিহাদ বলেন, ‘এ পরিস্থিতিতে চুয়েটের সব শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যমান সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল (আজ বৃহস্পতিবার) থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো।’গতকাল রাতে সভা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এক মেয়ে জাপানে মায়ের কাছে, অন্যজন বাংলাদেশে বাবার কাছে, আপিল নিষ্পত্তির অপেক্ষায় এক মেয়ে জাপানে মায়ের কাছে, অন্যজন বাংলাদেশে বাবার কাছে, আপিল নিষ্পত্তির অপেক্ষায় নিষিদ্ধ ছাদ নিষিদ্ধ ছাদ অভিভাবক হিসেবে আমরাও তো সবকিছুর উত্তর জানি না, সে ক্ষেত্রে করণীয় কী? অভিভাবক হিসেবে আমরাও তো সবকিছুর উত্তর জানি না, সে ক্ষেত্রে করণীয় কী? গাজীপুরে ছুটির দিনে শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক গাজীপুরে ছুটির দিনে শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক জমির নামজারি করতে দিতে হয় বাড়তি টাকা, তদন্তে দুদক জমির নামজারি করতে দিতে হয় বাড়তি টাকা, তদন্তে দুদক
advertisement

গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক, ১০ ভাগ কারখানায় চলছে উৎপাদন

বেতন বাড়োনোর দাবিতে প্রায় মাস ধরে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের পর আজ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অতিথিদের অভিবাদন জানাতে গিয়ে গাড়ির চালককে লাথি বিধায়কের, ভিডিও ভাইরাল

ভারতের বিহারের বিধায়ক অনন্ত সিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে গাড়ির সানরুফ দিয়ে দাঁড়িয়ে অতিথিদের অভিবাদন জানানোর সময় চালককে লাথি মারতে দেখা যায় তাকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

দেশের মাংসের চাহিদা পূরণে খামারিদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিচ্ছে সরকার। ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন