advertisement

পতিত ফ্যাসিবাদী শক্তি দেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত ফ্যাসিবাদী শক্তি দেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ফটো কার্ড প্রিন্ট
পতিত ফ্যাসিবাদী শক্তি দেশে আর রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মিমির বিয়ে ঘিরে কেন এত আলোচনা? মিমির বিয়ে ঘিরে কেন এত আলোচনা? জমি দখল-আদালতের রায় ঘিরে সংঘর্ষ, আহত ১৫ জমি দখল-আদালতের রায় ঘিরে সংঘর্ষ, আহত ১৫ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ‘ভারতের নেতাদের মুখে বাংলাদেশ দখলের চেঁচামেচি শোনা যায়’ ‘ভারতের নেতাদের মুখে বাংলাদেশ দখলের চেঁচামেচি শোনা যায়’ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ১৭ বছর হলেই আবেদন সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ১৭ বছর হলেই আবেদন
advertisement

বাদী যুবদল নেতার দাবি, সাদা কাগজে সই নিয়েছিল পুলিশ

বাদী যুবদল নেতার দাবি, সাদা কাগজে সই নিয়েছিল পুলিশ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার হাট সড়কে ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তোলা

রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার অভিযোগে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানায় করা একটি মামলায় ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে। তবে মামলার এজাহারে বাদী হিসেবে যাঁর নাম রয়েছে, সেই মো. মাহবুবের দাবি, তিনি কোনো মামলা করেননি। ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। থানায় ডেকে নিয়ে তাঁর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে।

পরে সেই কাগজে এজাহার তৈরি করে মামলা করা হয়েছে।ওই ঘটনায় মো. মাহবুব আদালতে একটি হলফনামায় (অ্যাফিডেভিট) দাখিল করেছেন। এতে তিনি বলেছেন, রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় নাশকতার ঘটনা সম্পর্কে জানেন না, তাঁর সামনে এমন ঘটনাও ঘটেনি। এ ঘটনায় তিনি কোনো মামলাও করেননি।মো. মাহবুব রানীশংকৈল পৌর যুবদলের সহসভাপতি। তাঁর বাড়ি রানীশংকৈল পৌরসভার দক্ষিণ বাঁশবাড়ী এলাকায়।

তিনি কৃষিকাজ করেন।২০ নভেম্বর রাত পৌনে একটার দিকে রানীশংকৈল থানায় মামলাটি করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

থাকতেন সিলেটের হোটেলে হোটেলে, ভারতে পালানোর চেষ্টা ছিল বদির ছেলে ও দুই ভাইয়ের

থাকতেন সিলেটের হোটেলে হোটেলে, ভারতে পালানোর চেষ্টা ছিল বদির ছেলে ও দুই ভাইয়ের
আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমানকে আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে। আজ বিকেলে তোলা

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি গ্রেপ্তারের পর থেকেই চট্টগ্রাম বিভাগ ছেড়েছিলেন তাঁর ছেলে ও দুই ভাই। এরপর সিলেটের বিভিন্ন হোটেলে থাকা শুরু করেন তাঁরা। সম্প্রতি সেখান থেকে ভারতেও পালানোর চেষ্টা করেছিলেন। তবে তাঁরা সফল হননি। এর আগেই তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর আজ দুপুরে তাঁদের কক্সবাজার আদালতে হাজির করা হয়েছিল।

পরে তাঁদের কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত। এর আগে গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও তাঁর দুই ভাই আবদুস শুক্কুর এবং আবদুল আমিন। তাঁদের সঙ্গে থাকা সহযোগী মোহাম্মদ হোসেনকেও একই জায়গা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তিনি টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

তাঁকেও কারাগারে পাঠিয়েছেন আদালত।পুলিশ জানায়, কক্সবাজারের টেকনাফে সহিংসতার ঘটনায় দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার দেখানোর পর আজ চারজনকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে হাজির করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেখ হাসিনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, সেটা ভারতও বুঝতে পারছে: হুমায়ুন কবির

শেখ হাসিনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, সেটা ভারতও বুঝতে পারছে: হুমায়ুন কবির
সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা যে একটি সমস্যা, সেটা ভারতও বুঝতে পারছে বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতও শেখ হাসিনার ‘পাগলামি’ বুঝতে পারছে। তাঁকে নিয়ে তারাও বিরক্তিকর পরিস্থিতিতে পড়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির এ কথাগুলো বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ আলাদা বিষয় বলে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে।জবাবে হুমায়ুন কবির বলেন, ভারতের পক্ষ থেকে স্বেচ্ছায় কোনো ব্যক্তির দেশে ফিরে আসা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি আলাদা করে দেখার ক্ষেত্রে বোঝাপড়ার কোনো অসুবিধা নেই।

সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকদের যাতায়াতের বিষয়টি একরকম; আর অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যর্পণ চুক্তি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন