advertisement

শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি

শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি
অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা
ফটো কার্ড প্রিন্ট

টিকাবিষয়ক নীতি নির্ধারণী কমিটি ন্যাশনাল ইম্যুনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ (নাইটাগ) নতুন করে গঠন করেছে সরকার। শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক আবিদ হোসেন মোল্লাকে নাইটাগের সভাপতি করা হয়েছে। গত বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশে কোনো টিকা নীতি নেই। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাইট্যাগ জাতীয় টিকা নীতি তৈরি করবে।

পাশাপাশি টিকা প্রযুক্তির গবেষণা, ইপিআইতে নতুন টিকা সংযোজন, ইপিআইসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানকে পরামর্শ দেবে নাইটাগ।নতুন কমিটির সদস্য সংখ্যা ২১। বরাবরের মতো কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সাতটি দপ্তরের প্রতিনিধি পদাধিকারবলে এই কমিটির সদস্য। এ ছাড়া প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার–১ কে কমিটির সদস্য করা হয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওজিএসবি প্রতিনিধি, আইসিডিডিআরবির বিজ্ঞানী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিসহ বেশ কয়েকজন টিকা, পুষ্টি, স্বাস্থ্য অর্থনীতি বিশেষজ্ঞকে কমিটির সদস্য করা হয়েছে।টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নাইটাগের ভূমিকা অনেক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মুনীর চৌধুরী সম্মাননা পেলেন গবেষক জয়নুদ্দীন, জাকারিয়া স্মৃতিপদক পেলেন শুভাশিস মুনীর চৌধুরী সম্মাননা পেলেন গবেষক জয়নুদ্দীন, জাকারিয়া স্মৃতিপদক পেলেন শুভাশিস গ্রেপ্তার যুবদল নেতার তথ্যে জলদস্যু দলনেতার বাড়িতে পাওয়া গেল চারটি আগ্নেয়াস্ত্র, গুলি: এসআরবি গ্রেপ্তার যুবদল নেতার তথ্যে জলদস্যু দলনেতার বাড়িতে পাওয়া গেল চারটি আগ্নেয়াস্ত্র, গুল... ট্রাম্পের মতো দেখতে আরেকটি সাদা–কালো মহিষের দেখা মিলল প্রাণিসম্পদ সেবা সপ্তাহের প্রদর্শনীতে ট্রাম্পের মতো দেখতে আরেকটি সাদা–কালো মহিষের দেখা মিলল প্রাণিসম্পদ সেবা সপ্তাহের প্রদ... ভাঙন ভাঙন নিরাপত্তার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন ট্রাম্পের মন্ত্রীরা নিরাপত্তার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন ট্রাম্পের মন্ত্রীরা
advertisement

ইতিহাসের একমাত্র ভ্যালেন্তিনো লেহেঙ্গা তাঁর জন্যই তৈরি হয়, পরেছেন শ্যানেল আর স্ক্যাপারেল্লির শাড়িও

ইতিহাসের একমাত্র ভ্যালেন্তিনো লেহেঙ্গা তাঁর জন্যই তৈরি হয়, পরেছেন শ্যানেল আর স্ক্যাপারেল্লির শাড়িও
মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়িতে ইশা

শুধু টাকা থাকলেই হয় না, এই শীর্ষ ধনী পরিবারের কন্যার বিলাসবহুল ব্র্যান্ডের তৈরি লেহেঙ্গা, শাড়ি আর এথনিক পোশাকের কালেকশন বলছে, তাঁর ফ্যাশন ভাবনা মোটেও গতানুগতিক নয়। তাই তো ভোগ ম্যাগাজিনের ভারত সংস্করণে 'বেস্ট ড্রেসড' খেতাব দেওয়া হয়েছে তাঁকে। বিশ্বমঞ্চে ভারতীয় ফ্যাশন ঐতিহ্যকে তুলে ধরে আসছেন ভারতের শীর্ষ ধনী পরিবারের কন্যা ইশা আম্বানি। আবার কখনও বেছে নিচ্ছেন ভিনটেজ কতুর।

তাঁর ফ্যাশন ভাবনা যে মোটেও গতানুগতিক নয়, তা বলাই বাহুল্য। গত কয়েক বছরে একের পর এক নজরকাড়া উপস্থিতির মাধ্যমে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নিজের অবস্থান পোক্ত করেছেন এই ব্যবসায়ী ও সমাজসেবী।

২০২৬ সালের মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়ি, কান চলচ্চিত্র উৎসবে ভিনটেজ সোনালি শ্যানেল স্যুট কিংবা ২০২৬ সালের অস্কারে ভিনটেজ ভ্যালেন্তিনো পোশাকে তাঁর উপস্থিতি; সব মিলিয়ে আন্তর্জাতিক সেরা পোশাক পরিহিত তারকাদের তালিকায় এখন পরিচিত নাম ইশা।মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়িতে ইশা তবে তাঁর পোশাকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, আন্তর্জাতিক ফ্যাশন হাউসগুলোর নকশায় ভারতীয় পোশাকের ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কেউ আ.লীগের স্লোগান দিলে বা ‘জয় বাংলা’ বললে তাকে গ্রেপ্তার করে সাত বছরের কারাদণ্ড দিতে হবে: খোমেনী এহসান

কেউ আ.লীগের স্লোগান দিলে বা ‘জয় বাংলা’ বললে তাকে গ্রেপ্তার করে সাত বছরের কারাদণ্ড দিতে হবে: খোমেনী এহসান
আওয়ামী লীগকে (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) চিরতরে নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচি পালন করেছে ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। রাজধানীর শাহবাগে, ২৭ নভেম্বর

নির্বাহী আদেশ এবং সংসদে সাংবিধানিক আইন পাসের মাধ্যমে আওয়ামী লীগকে (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। আজ শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

এর আগে বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগ চার রাস্তার মোড়ে এসে অবস্থান নেন দলটির নেতা–কর্মীরা।সমাবেশে বক্তারা বলেন, আজকের এই কর্মসূচি মূলত একটি ডেমো। ভবিষ্যতে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাঁরা শাহবাগ অবরুদ্ধ করে রাখার কর্মসূচি দেবেন।

তাঁরা আরও বলেন, বাংলাদেশে ভারতের কোনো দখল বা হস্তক্ষেপের স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না।আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি কঠোর শাস্তির দাবি জনিয়ে সংগঠনটির আহ্বায়ক খোমেনী এহসান বলেন, ‘আইন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিসরে পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৩১

মিসরে পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৩১

মিসরে গত নভেম্বর রাতে পেট্রলিয়াম–বোঝাই একটি লরি উল্টে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন