গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিওর মাধ্যমে দেশে আগুন লাগানোর উসকানি দেওয়া হচ্ছে। আজ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামি ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যারা থানা জ্বালিয়ে দিয়েছে, হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে, সংসদ সদস্যদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট জ্বালিয়ে দিয়েছে; তাদের চিহ্নিত করা হয়েছে। সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিওর মাধ্যমে আগুন লাগিয়ে দিতে বলা হচ্ছে।
এখানে লুকিয়ে থাকা তাদের নেতা–কর্মীদের ইন্ধন, উসকানি ও আগুন লাগানোর নির্দেশ দেওয়া হচ্ছে।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় আগুন দেন দলটির নেতা–কর্মীরা।
সূত্র: প্রথম আলো

মুনীর চৌধুরী সম্মাননা পেলেন গবেষক জয়নুদ্দীন, জাকারিয়া স্মৃতিপদক পেলেন শুভাশিস
গ্রেপ্তার যুবদল নেতার তথ্যে জলদস্যু দলনেতার বাড়িতে পাওয়া গেল চারটি আগ্নেয়াস্ত্র, গুল...
ট্রাম্পের মতো দেখতে আরেকটি সাদা–কালো মহিষের দেখা মিলল প্রাণিসম্পদ সেবা সপ্তাহের প্রদ...
ভাঙন
নিরাপত্তার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন ট্রাম্পের মন্ত্রীরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন