advertisement

ঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবে

ঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবে
ফটো কার্ড প্রিন্ট

খোলা জানালা বা দরজা পেলে ঘরে ঢুকে পড়ে প্রজাপতি। আলো দেখে অনেক সময় এরা ভেতরে চলে আসে। হঠাৎ প্রজাপতি দেখে আমরা যেমন চমকে উঠি, তেমনি কৌতূহলীও হই।ঘরের ভেতর উড়তে উড়তে যখন বের হওয়ার রাস্তা খুঁজে পায় না, তখন আমাদের সামান্য অসাবধানতায় এর নরম ডানা ভেঙে বা ছিঁড়ে যেতে পারে। কাগজ, বই বা হাত দিয়ে তাড়া করলে কিংবা জানালার কাচে বারবার ধাক্কা খেলে প্রজাপতি মারাত্মকভাবে আহত হয়।

এমনকি মারাও যেতে পারে।অথচ একটু ধৈর্য ধরে ঠিকমতো চেষ্টা করলে খুব সহজেই একে কষ্ট না দিয়ে বাইরে বের করে দেওয়া যায়। চলো, জেনে নিই ঘরে আটকে পড়া প্রজাপতিকে নিরাপদে বের হতে সাহায্য করার সহজ উপায়গুলো।কেন ঘরে আসে প্রজাপতিপ্রজাপতি মূলত উজ্জ্বল আলো, আশ্রয় কিংবা খাবারের খোঁজে ঘরে ঢুকে পড়ে।

অনেক সময় বাইরের কড়া রোদ বা ঝড়বৃষ্টির হাত থেকে বাঁচতে শীতল ও নিরাপদ জায়গার খোঁজে এরা ঘরের ভেতর চলে আসে।এ ছাড়া ঘরের ভেতর রাখা কোনো রঙিন ফুল বা উজ্জ্বল আলোর দিকে আকৃষ্ট হয়েও পথ ভুলে ঢুকে পড়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’, ঝুঁকিতে স্পর্শকাতর তথ্য হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’, ঝুঁকিতে স্পর্শকাতর তথ্য আগুনের কোনো দল নেই আগুনের কোনো দল নেই ‎ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন ‎ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’ সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’
advertisement

চাকরির সুযোগ দিচ্ছে সিঙ্গার, কর্মস্থল ঢাকা

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ‘স্পেশালিস্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভারতে প্রতারণার শিকার ৫ বাংলাদেশি, ১০ লাখ টাকা খুইয়ে দেশে ফিরে আটক

পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন নরসিংদীর পাঁচ বাংলাদেশি। তাদের অভিযোগ, ভারতে যাওয়ার পর একটি চক্র তাদের জিম্মি করে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কালকিনি থানাসংলগ্ন এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে তোলা

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত আটটার পর শুরু হওয়া এ সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

এ ছাড়া একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।সংঘর্ষে আহত ব্যক্তিদের নাম-পরিচয় ও আহত হওয়ার ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা একটি মিছিল বের করেন।

মিছিলের নেতৃত্বে ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন।মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতা–কর্মীদের মুখোমুখি হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন