advertisement

মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না

মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না
কলম্বাস ক্রুর বিপক্ষে গোল পাননি মেসি
ফটো কার্ড প্রিন্ট

কলম্বাস ক্রু ১–০ ইন্টার মায়ামি লিওনেল মেসিও পারলেন না।এমএলএস কাপের শিরোপা ধরে রাখার আশা টিকিয়ে রাখতে আজ প্লে–অফের প্রথম রাউন্ডে কলম্বাস ক্রুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি জিততেই হতো ইন্টার মায়ামিকে। প্রথম সাক্ষাতে ৩–০ গোলে হারায় জয় ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। কিন্তু কলম্বাসের মাঠ স্কটসমিরাকল–গ্রো ফিল্ডে দ্বিতীয় ম্যাচে জয় নয়, ১–০ গোলে হেরেছে মায়ামি।

এ হারে ২০২৬ এমএলএসের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের প্লে–অফ পর্ব থেকেই বিদায় নিতে হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।আর্জেন্টাইন কিংবদন্তি মেসি এ ম্যাচে পুরো সময় মাঠে থেকেও মায়ামিকে জয় এনে দিতে পারেননি। যোগ করা সময়ের ২ মিনিটে (৯০‍+২) গিয়ে গোল হজম করে মায়ামি। ভলি থেকে গোলটি করেন কলম্বাসের অ্যাটাকিং মিডফিল্ডার সান্তিয়াগো রদ্রিগেজ।

এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে উঠল কলম্বাস।ফ্রি–কিক থেকে গোলের সুযোগ পেয়েছিলেন মেসিমেসি ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর দ্বিতীয়বারের মতো এমএলএস কাপ প্লে–অফে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংল... সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার এ... আজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)
advertisement

মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কালকিনি থানাসংলগ্ন এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে তোলা

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত আটটার পর শুরু হওয়া এ সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

এ ছাড়া একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।সংঘর্ষে আহত ব্যক্তিদের নাম-পরিচয় ও আহত হওয়ার ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা একটি মিছিল বের করেন।

মিছিলের নেতৃত্বে ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন।মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতা–কর্মীদের মুখোমুখি হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাবানের ছুটি

বাবানের ছুটি
অলংকরণ: মাসুক হেলাল

‘মেঘেদের ছুটি কবে শেষ হবে, মা?’ ‘মেঘ আবার কে? সে কবে তোর বন্ধু হলো? কোনো দিন নাম শুনিনি তো! কোথায় ওর সঙ্গে তোর আলাপ? মেঘ ছুটিতে গেছেই বা কোথায়? কবে গেছে?’ —সুজাতা একসঙ্গে একগোছা প্রশ্ন ছুড়ে দিল বাবানের উদ্দেশ্যে। ‘এ বাবা! মা, তুমি ভেবেছ মেঘ শুধু আমার বন্ধু! মেঘ তো শুধু আমার বন্ধু নয়।’ ‘মেঘ শুধু তোর বন্ধু নয়! মেঘ তাহলে আর কার কার বন্ধু?’ ‘দাদু বলেছে, মেঘ আমাদের সবার বন্ধু। জানো না বুঝি! মেঘ আছে বলেই জল হয়।

আর জল হয় বলেই গাছপালা বাঁচে। আর আমরাও বাঁচি। ‘ওহ, তুই এতক্ষণ আকাশের মেঘের কথা বলছিলিস! আর আমি কী না কী ভাবছি। তা দাদু আর কী বলেছে?’ ‘দাদু বলেছে, মেঘেরা সব ছুটিতে গেছে।’ ‘মেঘেরা ছুটিতে গেছে! তা মেঘেরা ছুটিতে গেল কেন?’ ‘ওরা নিজেরা যায়নি, বড়রা নাকি সবাই মিলে ওদের ছুটিতে পাঠিয়ে দিয়েছে।’ ‘কেন?’‘আমিও দাদুকে জিজ্ঞেস করেছিলাম, বড়রা কেন মেঘেদের ছুটিতে পাঠিয়ে দিল? দাদু আমার প্রশ্ন শুনে চুপচাপ হয়ে গেল।

তারপর আস্তে আস্তে ঘাড় নাড়তে নাড়তে বলল, ‘লোভ আর স্বার্থকে পোষ মানাতে পারল না বলে।’ আমি চুপ করে দাদুর মুখের দিকে তাকিয়ে থাকাতে দাদু বলল, ‘দাদুভাই, এখন তুই সব বুঝবি না!

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’

দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’
বার্সা উইঙ্গার অ্যান্থনি গর্ডন

দাবার বোর্ডে তাড়াহুড়া চলে না। প্রতিটি চাল ভাবতে হয় তিন চাল পরের কথা মাথায় রেখে। বার্সেলোনার নতুন উইঙ্গারের প্রিয় খেলাগুলোর তালিকায় তাই দাবা থাকাটা বেমানান লাগে না। লোকটার নাম অ্যান্থনি গর্ডন।২৫ বছর বয়সী গর্ডনকে আজকের প্রজন্মের ফুটবলারদের সঙ্গে ঠিক মেলানো যায় না। এই সময়ের ফুটবলারদের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা আগ্রহ নেই। দাবা খেলেন, বই পড়েন, প্যাডেল টেনিস ভালোবাসেন। বক্সিংয়েও আগ্রহ আছে।

ফুটবলের চারপাশে এখন যে অর্থের ঝনঝনানি, সেটাও খুব একটা পছন্দ নয় তাঁর। নিজেকে মনে করেন অন্য এক সময়ের রোমান্টিক মানুষ। বার্সেলোনায় তাঁর সফল শুরুর ব্যাখ্যা এই মনোভাবের মধ্যেও খানিকটা আছে।থাকেন সমুদ্রের কাছে কাস্তেলদেফেলসে, যে বাড়ির মালিক সাবেক বার্সেলোনা ডিফেন্ডার মার্ক বার্ত্রা। গত গ্রীষ্ম পর্যন্ত সেখানে থাকতেন রবার্ট লেভানডভস্কি। নতুন শহরে মানিয়ে নেওয়ার চেষ্টাটা অবশ্য শুরু করেছিলেন বার্সেলোনায় আসার আগেই।

চুক্তি সই করার আগে থেকে স্প্যানিশ ভাষা শেখা শুরু করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন