ভাগ্য ফেরাতে বিদেশে পাড়ি জমিয়ে আটককেন্দ্রে দিন কাটানো কিংবা সাগরে প্রাণ হারানোর ঘটনা প্রায়ই সংবাদমাধ্যমের শিরোনাম হচ্ছে। এরপরও বাংলাদেশি তরুণদের অনিরাপদ পথে ঝুঁকিপূর্ণ ইউরোপযাত্রা বন্ধ করা যাচ্ছে না। ২৩ নভেম্বর প্রথম আলোর খবরে গ্রিসের বিভিন্ন দ্বীপের অভিবাসী আটককেন্দ্রে আটক থাকা বাংলাদেশিদের দুর্দশার যে চিত্র উঠে এসেছে, তা এককথায় উদ্বেগজনক।
ছয় হাজারের বেশি বাংলাদেশি তরুণ গ্রিসের বন্দিশিবিরে আটক আছেন।জমিজমা বিক্রি করে, চড়া সুদে ঋণ নিয়ে একেকজন তরুণ ১৪ থেকে ২৬ লাখ টাকা খরচ করে বিদেশ পাড়ি জমিয়েছেন। প্রবাসে কাজ করে যেখানে শুধু নিজের নয়; পরিবারের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেওয়ার কথা, সেখানে উল্টো দেশ থেকে টাকা পাঠালেই তাঁরা খাবার পাচ্ছেন।
এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি পেতে অনেকেই দেশে ফিরতে চাইছেন।অবৈধ পথে অনিরাপদ অভিবাসনই প্রমাণ করে, বাংলাদেশে মানব পাচারকারী চক্র কতটা নিরাপদ ও দায়মুক্তি নিয়ে তাদের প্রতারণা চালিয়ে যেতে পারে।
সূত্র: প্রথম আলো

মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’, ঝুঁকিতে স্পর্শকাতর তথ্য
আগুনের কোনো দল নেই
ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন