advertisement

প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক

প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে 
বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক
ব্রিফিংয়ে ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে
ফটো কার্ড প্রিন্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এককভাবে নয়, ১১-দলীয় ঐক্য বা জোটগতভাবে আলোচনায় বসতে চায় জামায়াতে ইসলামী। এই প্রস্তাবে সরকারও ইতিবাচক বলে জানা গেছে। তবে আলোচনার স্থান ও তারিখ এখনো চূড়ান্ত হয়নি। জামায়াতের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট ১১–দলীয় ঐক্য বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রমের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক দিয়েছেন, তাতে তারা সাড়া দিতে প্রস্তুত।

যদিও এ ক্ষেত্রে তাদের কিছু শর্ত রয়েছে। তারা চায়, প্রধানমন্ত্রীর দপ্তরের বদলে অন্য কোনো স্থানে সংলাপ বা আলোচনা হোক। সেটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বা ফরেন সার্ভিস একাডেমিতে হতে পারে বলে মনে করে বিরোধী দল। এ নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলে জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে পৃথকভাবে বৈঠক করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটগত আলোচনায় অংশ নেবে বলে ১১-দলীয় ঐক্য–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নতুন তিন মেডিকেল কলেজে ১৫০ আসন, বাড়ছে পুরোনো কলেজেও নতুন তিন মেডিকেল কলেজে ১৫০ আসন, বাড়ছে পুরোনো কলেজেও খরচের টাকা না থাকলে যুক্তরাষ্ট্র ভ্রমণ নয়, আরও যা জানালো দূতাবাস খরচের টাকা না থাকলে যুক্তরাষ্ট্র ভ্রমণ নয়, আরও যা জানালো দূতাবাস হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার পদ হারালেন ঋতব্রত হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার পদ হারালেন ঋতব্রত সেন্টমার্টিনে রান্না করা চিংড়ি খেয়ে প্রাণ গেল এক পর্যটকের সেন্টমার্টিনে রান্না করা চিংড়ি খেয়ে প্রাণ গেল এক পর্যটকের গণভোটের রায় অস্বীকার করায় সংকট তৈরি হয়েছে: জামায়াত আমির গণভোটের রায় অস্বীকার করায় সংকট তৈরি হয়েছে: জামায়াত আমির
advertisement

নতুন তিন মেডিকেল কলেজে ১৫০ আসন, বাড়ছে পুরোনো কলেজেও

দেশে মেডিকেল শিক্ষায় ভর্তির সুযোগ আরও বাড়ছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি করা হবে। কলেজ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খরচের টাকা না থাকলে যুক্তরাষ্ট্র ভ্রমণ নয়, আরও যা জানালো দূতাবাস

যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় সেখানে যাবতীয় খরচ বহনের আর্থিক সামর্থ্য নিশ্চিত করতে বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এর পাশাপাশি ভিসা ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসার পরামর্শও দেওয়া হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার পদ হারালেন ঋতব্রত

আদালতের এ নির্দেশের ফলে রাজ্যে আপাতত বিরোধী দলনেতার পদ শূন্য হয়ে গেছে। আগামী ১০ দিনের মধ্যে নতুন করে এ পদে নিয়োগের সিদ্ধান্ত নিতে বিধানসভার স্পিকারকে নির্দেশ দিয়েছেন আদালত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন