আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।দুর্নীতি কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্র সংস্কার ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
তিনি বলেছেন, ‘বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের জাতীয় জীবনের প্রতিটি অর্জনে তরুণসমাজের ভূমিকা ছিল অপরিসীম। সুতরাং দুর্নীতির মতো একটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে এই তরুণসমাজকে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধে সচেতন হতে হবে।’ আজ শনিবার ঢাকার সাভারের সিসিডিবি হোপ সেন্টারে এক অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান এ কথা বলেন।
টিআইবি আয়োজিত ‘আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’–এর ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইফতেখারুজ্জামান।
সূত্র: প্রথম আলো

২০ নভেম্বর—জীবনের পাতায় লেখা একটুকরা সুন্দর স্মৃতি!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের সিলেটের বাড়িতে ভাঙচুর–অগ্নিসংযোগ
ড্রোনের সাহায্যে নজরদারি, সড়কে সতর্ক অবস্থানে পুলিশ
রাজধানীতে পৃথক এলাকায় দুই পরিবহনে অগ্নিসংযোগ
সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন