advertisement

পদ্মা সেতুর কাছে আ.লীগ–বিএনপির সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

পদ্মা সেতুর কাছে আ.লীগ–বিএনপির সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত
শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা। এ সময় মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়
ফটো কার্ড প্রিন্ট

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী–সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা–কর্মী–সমর্থকদের সংঘর্ষ হয়েছে। আজ রোববার ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। একজন নিহত হওয়ার খবরের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ।

নিহত যুবলীগ কর্মীর নাম ইব্রাহিম সিপাহী। তিনি সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহ কিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহ উন্নয়ন কতটা মানবিক, তা কীভাবে পরিমাপ করা হবে উন্নয়ন কতটা মানবিক, তা কীভাবে পরিমাপ করা হবে একঝলক (২৯ নভেম্বর ২০২৬) একঝলক (২৯ নভেম্বর ২০২৬) জাহাজে আসত সিমেন্ট, এখন আসে কাঁচামাল জাহাজে আসত সিমেন্ট, এখন আসে কাঁচামাল তিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করে তিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করে
advertisement

দেশে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই

দেশে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহ

কিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহ
আবু গালিব। ছবি: সংগৃহীত

পুকুরের পাড়ে পড়ে ছিল একটি সাইকেল, এক জোড়া জুতা ও একটি গেঞ্জি। তবে মালিকের দেখা মিলছিল না। তাকে খুঁজতে একপর্যায়ে পুকুরের পানিতে তল্লাশি চালানো হয়। প্রায় সাত ঘণ্টা পর পুকুর থেকে উদ্ধার হয় এক কিশোরের মরদেহ।গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুর থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম আবু গালিব। সে শহরের মোজাম্মেল হক মেমোরিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তার বাবার নাম মোহাম্মদ কৌশল এবং মায়ের নাম জেসমিন সুলতানা। তাঁদের বাড়ি কিশোরগঞ্জে। তবে তাঁরা কক্সবাজার শহরের পূর্ব লাইট হাউস এলাকার ফাতের ঘোনা এলাকায় বসবাস করে আসছেন।একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গতকাল বেলা ১১টা ৫০ মিনিটের দিকে কয়েকজন সহপাঠীর সঙ্গে পুকুরে গোসল করতে নামে আবু গালিব।

এর কিছুক্ষণ পরই সে পানিতে তলিয়ে যায়।পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গালিব ডুবে যাওয়ার বিষয়টি প্রথমে তার সহপাঠীরা বুঝতে পারেনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

উন্নয়ন কতটা মানবিক, তা কীভাবে পরিমাপ করা হবে

উন্নয়ন কতটা মানবিক, তা কীভাবে পরিমাপ করা হবে

মানুষ আজ ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি শিক্ষিত, বেশি দিন বাঁচছে এবং বেশি প্রযুক্তিনির্ভর। বিজ্ঞান, চিকিৎসা, যোগাযোগ ও অর্থনীতিতে ঘটেছে অভাবনীয় অগ্রগতি। কিন্তু একই সময়ে পৃথিবী যুদ্ধ, গণহত্যা, আগ্রাসন, দুর্নীতি, প্রতারণা, বৈষম্য, পরিবেশ ধ্বংস ও মানবাধিকার লঙ্ঘনেরও সাক্ষী হচ্ছে।এসব কর্মকাণ্ডের পেছনে বহু ক্ষেত্রেই রয়েছেন উচ্চশিক্ষিত, দক্ষ ও ক্ষমতাবান মানুষ এবং প্রতিষ্ঠান।

অর্থাৎ শিক্ষা, জ্ঞান, সম্পদ ও ক্ষমতা মানুষের সক্ষমতা বাড়ালেও সেই সক্ষমতা মানবকল্যাণে ব্যবহৃত হবে, নাকি অন্যের ক্ষতির কারণ হবে, তার নিশ্চয়তা নেই। তাহলে প্রশ্ন ওঠে, মানুষ কি সত্যিই আগের চেয়ে বেশি মানবিক হয়েছে?

একটি সমাজ বা রাষ্ট্রের উন্নয়ন কতটা মানবিক হয়েছে, তা পরিমাপের কোনো সমন্বিত বৈশ্বিক মাপকাঠি কি আমাদের রয়েছে?মানব উন্নয়নের ধারণাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির সংকীর্ণ পরিসর থেকে বের করে আনার ক্ষেত্রে মাহবুব উল হক ও অমর্ত্য সেনের অবদান ঐতিহাসিক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন