advertisement

একটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎ

একটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎ
উদ্বোধনী
ফটো কার্ড প্রিন্ট

বিদেশি সুপারহিরোর ভিড়ে নিজেদের গল্প বলার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল যাত্রা। এক দশকে সেই স্বপ্ন ঘিরে তৈরি হয়েছে শিল্পীদের বিশাল পরিবার। ঢাকায় বসেছিল তাঁদের মিলনমেলা। নানা আয়োজনে উদ্যাপিত হয়েছে আঁকাআঁকির এক দশক।শেষ হলো কার্টুন পিপল কমিকস ফেস্ট ২০২৬গুগলে খুঁজলে মেলে বিদেশি সব সুপারহিরো কিংবা ভিনদেশি শহরের গল্প। কিন্তু আমাদের ঢাকার অলিগলি, চায়ের দোকানের আড্ডা আর চেনা মানুষগুলোর গল্প কোথায়?

দেশি গল্পগুলোকে রং-তুলির আঁচড়ে জীবন্ত করে তোলার স্বপ্ন নিয়েই ২০১৬ সালে যাত্রা শুরু করেছিল ‘কার্টুন পিপল’। দীর্ঘ ১০ বছরের পথচলা শেষে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে বসেছিল দেশের কমিকসপ্রেমীদের মিলনমেলা ‘কার্টুন পিপল কমিকস ফেস্ট ২০২৬’।একা আঁকা থেকে বিশাল এক পরিবার২০১৬ সালে উন্মাদ-এর কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়ের হাত ধরে যাত্রা শুরু করে কার্টুন পিপল। শুরুটা হয়েছিল ‘স্কেচবুক স্যাটারডে’র মাধ্যমে।

প্রতি শনিবার একদল তরুণ ঢাকার রাস্তায় নেমে পড়তেন আঁকতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার? হকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার? বন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলো বন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলো গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন, ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন, ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি কিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহ কিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহ উন্নয়ন কতটা মানবিক, তা কীভাবে পরিমাপ করা হবে উন্নয়ন কতটা মানবিক, তা কীভাবে পরিমাপ করা হবে
advertisement

জামালপুরে রেললাইন কেটে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলপথে সাময়িকভাবে ট্রেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রোমানিয়ায় পাঠানোর প্রলোভনে ২ বাংলাদেশিকে মিশরে জিম্মি

ইউরোপের দেশ রোমানিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে সাইফুল ও নাইম নামে দুই বাংলাদেশিকে মিশরে এনে চার মাস ধরে আটকে রেখে নির্যাতন, পাসপোর্ট জব্দ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?

হকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?
হকার সমস্যা সমাধানে নগর–পরিকল্পনাবিদদের নির্দেশনা না মেনে পুলিশ-ম্যাজিস্ট্রেট দিয়ে হকার উচ্ছেদ করাটা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে!

সময়টা ২০০৭। সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমল। ঢাকার ফুটপাতগুলোর চিরচেনা চেহারা একেবারে পাল্টে গেল। রাস্তা ও ফুটপাত থেকে হকার ও দোকানিদের উচ্ছেদ করা হলো। হকারহীন ফুটপাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের নানা আয়োজন চলল। রাস্তার পাশের গাছের গোড়াগুলো সাদা চুন আর লাল রঙে রাঙানো হলো। হাঁটতে-চলতে স্বস্তি ও আরাম।বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিও তখন প্রতিকূলে।

যুক্তরাষ্ট্রের আবাসন খাতে সংকট ও সাবপ্রাইম মর্টগেজ ঋণের বিপর্যয় থেকে আর্থিক সংকট (বছর শেষে এই সংকটই মন্দা ডেকে আনে) শুরু হয়েছে। বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব পড়তেও শুরু করেছে। খরার কারণে সেবার দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশে ধানের উৎপাদন কমে গিয়েছিল। দেশে চালের দাম দফায় দফায় বেড়েছিল। সে বছর জুলাই মাসের শেষ দিকে বড় বন্যা শুরু হলো। আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সেই বন্যা চলল। দেশের প্রায় ৪২ শতাংশ এলাকা প্লাবিত হলো।

গ্রামীণ অর্থনীতি ব্যাপক ক্ষতি হলো।ঢাকা থেকে হকার উচ্ছেদ ও বন্যায় গ্রামীণ অর্থনীতির ক্ষতি দুটি অভিঘাতই এসেছিল একই সময়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন