পুকুরের পাড়ে পড়ে ছিল একটি সাইকেল, এক জোড়া জুতা ও একটি গেঞ্জি। তবে মালিকের দেখা মিলছিল না। তাকে খুঁজতে একপর্যায়ে পুকুরের পানিতে তল্লাশি চালানো হয়। প্রায় সাত ঘণ্টা পর পুকুর থেকে উদ্ধার হয় এক কিশোরের মরদেহ।গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুর থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম আবু গালিব। সে শহরের মোজাম্মেল হক মেমোরিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তার বাবার নাম মোহাম্মদ কৌশল এবং মায়ের নাম জেসমিন সুলতানা। তাঁদের বাড়ি কিশোরগঞ্জে। তবে তাঁরা কক্সবাজার শহরের পূর্ব লাইট হাউস এলাকার ফাতের ঘোনা এলাকায় বসবাস করে আসছেন।একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গতকাল বেলা ১১টা ৫০ মিনিটের দিকে কয়েকজন সহপাঠীর সঙ্গে পুকুরে গোসল করতে নামে আবু গালিব।
এর কিছুক্ষণ পরই সে পানিতে তলিয়ে যায়।পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গালিব ডুবে যাওয়ার বিষয়টি প্রথমে তার সহপাঠীরা বুঝতে পারেনি।
সূত্র: প্রথম আলো

উন্নয়ন কতটা মানবিক, তা কীভাবে পরিমাপ করা হবে
একঝলক (২৯ নভেম্বর ২০২৬)
জাহাজে আসত সিমেন্ট, এখন আসে কাঁচামাল
তিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করে
একটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন