নেত্রকোনা, মাদারীপুর ও পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা-কর্মীদের ১৩টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টা থেকে আজ রোববার দুপুর ১২টার পর্যন্ত এসব ঘটনা ঘটে।নেত্রকোনার পূর্বধলায় চার ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কমপক্ষে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত বিশকাকুনি ও আগিয়া ইউনিয়নের ছয়টি গ্রামে এসব ঘটনায় ১১টি আধা পাকা ও দুটি পাকা ঘর পুড়ে গেছে।
অগ্নিসংযোগের ঘটনায় একজন দগ্ধ হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গতকাল রাত আটটার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী মোটরসাইকেলে করে বিশকাকুনি ইউনিয়নের পুটিকা বাজারে যান।
সূত্র: প্রথম আলো

ইউএস-বাংলার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হলো যাত্রীদের
এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা
অপ্রতিম হত্যা মামলা: দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ শুরু ১৪ ডিসেম্বর
আগামী বছর ব্যাংকে ছুটি ৩০ দিন, মার্চে টানা ৯দিন, আর কোন মাসে কত ছুটি
রাজা প্রজাপতি হাজারো মাইল পাড়ি দিয়ে কেন মেক্সিকোয় যায়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন