advertisement

আ.লীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা সরওয়ার জামালের

ফটো কার্ড প্রিন্ট
সরওয়ার জামাল নিজাম বলেন, তাদের বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন। এদের বিরুদ্ধে আমার নেতাকর্মীরা যদি দৃষ্টান্তমূলক কোনো কাজ করতে পারেন, তাহলে তাদের আমরা পুরস্কৃত করব, ইনশা আল্লাহ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ পেলেন ৭ জন শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ পেলেন ৭ জন শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার উপদেষ্টা পরিষদ করছে জামায়াত, জেলা ও মহানগর আমির নির্বাচন পদ্ধতিতে আসছে পরিবর্তন উপদেষ্টা পরিষদ করছে জামায়াত, জেলা ও মহানগর আমির নির্বাচন পদ্ধতিতে আসছে পরিবর্তন সরানো হলো প্রতিরক্ষা সচিবকে, খাদ্য মন্ত্রণালয়ে নতুন সচিব সরানো হলো প্রতিরক্ষা সচিবকে, খাদ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
advertisement

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
নাটকীয় জয় শেষে শ্রীলঙ্কার ১১ নম্বর ব্যাটসম্যান গারুকা সানকেত

২১৭ রানের লক্ষ্য। ২৩.৩ ওভারেই ২ উইকেটে ১৪০ রান তুলে ফেলে শ্রীলঙ্কা ‘এ’। লঙ্কানরা সহজেই জিতে যাচ্ছে ধরে নিয়ে যাঁরা টেলিভিশন কিংবা অনলাইনে লাইভ সম্প্রচার বাদ দিয়ে অন্য কিছুতে মন দিয়েছিলেন, তাঁরা ভুল করেছেন।কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপ রাইজিং স্টারসের পাকিস্তান ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’ ফাইনালে এরপর যা হয়েছে, সেটিকে নাটক বললেও কম বলা হয়।

টপাটপ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা হয়ে যায় ১৯৮/৯। শ্রীলঙ্কানদের মহাবিপদে ফেলেও সেখান থেকেই জিততে পারল না পাকিস্তান। ১১ নম্বর ব্যাটসম্যান গারুকা সানকেতকে (৪*) নিয়ে দলকে ১ উইকেটের জয় এনে দিয়েই মাঠ ছেড়েছেন ১০ নম্বর ব্যাটসম্যান লাহিরু সামারাকুন (১৫*)। ৪১.৩ ওভারে সফল রান তাড়া শেষে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ‘এ’। নিশান মাদুশকার ব্যাটে ভর করে সহজ জয়ের পথে এগোচ্ছিল শ্রীলঙ্কা ‘এ’।

৮০ রানের তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী অধিনায়ক পবন রত্নায়েক (৩০) যখন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হলেন, বোঝার উপায় ছিল না কী নাটক জমিয়ে রেখেছে এই ম্যাচ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মোশাররফ ভাই আগে যেমন আমাকে সারাক্ষণ জ্বালাতেন, এখনো তেমনই: সুমাইয়া শিমু

মোশাররফ ভাই আগে যেমন আমাকে সারাক্ষণ জ্বালাতেন, এখনো তেমনই: সুমাইয়া শিমু
সুমাইয়া শিমু

সুমাইয়া শিমুসঅভিনয়শিল্পী মোশাররফ করিম ও সুমাইয়া শিমু একসময় ছোট পর্দার জনপ্রিয় জুটি ছিলেন। ‘এফএনএফ’, ‘হাউসফুল’, ‘রেডিও চকলেট’সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। ক্যারিয়ারের শুরু থেকেই অনেক নাটকে একসঙ্গে কাজ করেছেন এই দুই শিল্পী।

এবার প্রথমবারের মতো জুটি হয়ে সিনেমায় অভিনয় করছেন তাঁরা।সহশিল্পী হিসেবে মোশাররফ করিমকে আবারও পেয়ে রোববার সন্ধ্যায় প্রথম আলোকে সুমাইয়া শিমু বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি। আমাদের বোঝাপড়াও দারুণ। তিনি শিল্পী হিসেবে যেমন ভালো, মানুষ হিসেবেও অমায়িক। একসঙ্গে অভিনয় করতে গিয়ে আগের শুটিংয়ের দিনগুলোর কথা মনে পড়ছে। একসঙ্গে অনেক মজা করতাম, আনন্দ করে শুটিং করতাম।’সিনেমায় একসঙ্গে দেখা যাবে মোশাররফ করিম, শিমু ও দীঘিকে।

ছবি: চরকির সৌজন্যেএকসময় নাটকে নিয়মিত দেখা যেত এই জুটিকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কবি নজরুলের শেষ জীবন কাটানো কলকাতার ফ্ল্যাটটি কিনে নিতে চান নাতনি মিষ্টি কাজী

কবি নজরুলের শেষ জীবন কাটানো কলকাতার ফ্ল্যাটটি কিনে নিতে চান নাতনি মিষ্টি কাজী
মিষ্টি কাজী

বাংলাদেশে স্থায়ীভাবে চলে যাওয়ার আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কলকাতার যে ফ্ল্যাটে থাকতেন, সেটি কিনতে আগ্রহ দেখিয়েছেন তাঁর নাতনি মিষ্টি কাজী। শনিবার কলকাতা পুরনিগমের আধিকারিকেরা জানান, তিনি পুরনিগমের প্রশাসক স্মিতা পাণ্ডের সঙ্গে দেখা করে এই আবেদন জানিয়েছেন।১৯২০ সাল থেকে কলকাতায় দীর্ঘদিন ভাড়াবাড়িতে ও পরিচিতদের সঙ্গে থাকলেও বিদ্রোহী কবির নিজস্ব কোনো বাসা ছিল না।

৫এ ক্রিস্টোফার রোডের সিআইটি আবাসনে ৭০০ বর্গফুটের একটি ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি।নজরুলপুত্র প্রয়াত কাজী সব্যসাচীর মেয়ে মিষ্টি কাজী জানান, ভারতের মাটিতে এটাই ছিল তাঁর দাদুর শেষ ঠিকানা। এই বাসা থেকেই বাংলাদেশে যান নজরুল। বাবার স্বপ্ন পূরণ করতেই তিনি ফ্ল্যাটটি কিনতে চান। তাঁর পরিকল্পনা অনুযায়ী, ফ্ল্যাটের একটি ঘরে দাদুর ব্যবহার্য জিনিসপত্র সাজিয়ে রাখা হবে এবং অন্য ঘরে তিনি নিজে বাস করবেন।

পাশাপাশি প্রতিবছর কবির স্মরণে অনুষ্ঠান এবং সাহিত্য-সংস্কৃতির চর্চাও করতে চান মিষ্টি কাজী।ইতিহাস বলছে, এই বাসা থেকেই নজরুলের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল এবং ১৯৬৭-৬৮ সালে এখানেই ‘অগ্নিবীণা’ সংস্থাও গড়ে ওঠে, যার প্রথম সম্পাদক ছিলেন কাজী সব্যসাচী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন