advertisement
advertisement

বিএনপি সরকার দুর্নীতি দমনে কতটা আগ্রহী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
বিএনপি সরকার দুর্নীতি দমনে কতটা আগ্রহী

advertisement

বিএনপি সরকার গঠনের পর আট মাস অতিক্রান্ত হলেও দুর্নীতি দমনের ব্যাপারে জোরালো কোনো পদক্ষেপ দেখছি না। ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের শেষ আমলের তথ্যের ভিত্তিতে প্রকাশিত সূচকে বাংলাদেশ দুর্নীতিতে প্রথমবার শীর্ষে আসে। সে বছর বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্তও দুর্নীতিতে একই অবস্থানে থাকে বাংলাদেশ।

বার্লিনভিত্তিক দুর্নীতি গবেষণা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) কান্ট্রি র‍্যাঙ্কিংয়ে দুর্নীতিতে বাংলাদেশের এ অবস্থান প্রকাশ পেয়েছিল।২০০৭ সালে সামরিক বাহিনী-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী দমন কার্যক্রম গ্রহণের কারণে দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল।

২০০৭-০৮ মেয়াদের তত্ত্বাবধায়ক সরকারের শাসনকালে দুর্নীতি দমন কমিশন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করায় বাংলাদেশও পাঁচ বছরের ওই বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সাময়িক মুক্তি লাভ করেছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর