advertisement
advertisement

আওয়ামী লীগ-বিএনপির সমঝোতা স্পষ্ট, থলের বিড়াল বেরোনোর ভয়ে নীরব বিএনপি: আযাদ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
আওয়ামী লীগ-বিএনপির সমঝোতা স্পষ্ট, থলের বিড়াল বেরোনোর ভয়ে নীরব বিএনপি: আযাদ

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ। আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে

advertisement

সরকার ও ফ্যাসিবাদী শক্তি মিলে নতুন পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ এ কথা বলেন।

এর আগে একই জায়গায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড, আহত, পঙ্গুত্ববরণসহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধের দৃশ্যমান বিচার এখনো হয়নি। কিছু রায় হয়েছে, কার্যকর হয়নি।

বর্তমান সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে আঁতাত করে আবার নতুন পরিস্থিতি সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করছে।বৈঠক শেষে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সমঝোতার অভিযোগ তুলে সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপির বিভিন্ন নেতা সংসদ নির্বাচনে তাঁদের দলের ভোটের ৩০ শতাংশ আওয়ামী লীগের ভোট বলে দাবি করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর