কানাডায় ওয়ার্ক পারমিট (কাজের অনুমতিপত্র) ও স্থায়ী বসবাসের প্রলোভন দেখিয়ে এক বাংলাদেশি নারীকে অর্থনৈতিক শোষণ এবং শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগে দুই বাংলাদেশি বংশোদ্ভূত কানাডা প্রবাসীকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন মোহাম্মদ (এম ডি) মাসুম (৪৫) ও সোহেল হায়দার (৫৬)।গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) কানাডার স্যাসকাচোয়ান প্রদেশের স্যাসকাটুন প্রাদেশিক আদালতের বিচারক মিগুয়েল মার্টিনেজ এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।রায়ে মানব পাচার এবং তিনটি পৃথক যৌন নির্যাতনের (ধর্ষণ) অভিযোগে প্রধান অভিযুক্ত মোহাম্মদ মাসুমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপর অভিযুক্ত সোহেল হায়দারকে মানব পাচারের অপরাধে কানাডার আইনের সর্বনিম্ন ৪ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।
সূত্র: প্রথম আলো

বিক্ষোভের আগুনে পুড়ছে ইউরোপ, দেশে দেশে জেন–জিরা কেন ফুঁসে উঠেছে
বিরোধী আন্দোলনে দিশাহারা অমিত শাহ গেলেন পুলিশ সদর দপ্তরে
প্যারিসের রাস্তায় দেখা গেল ক্যাপ্টেন আমেরিকা ও ব্ল্যাক প্যান্থারকে
ব্যাপক নিরাপত্তার মধ্যেও ফ্রান্সজুড়ে বিক্ষোভ, প্যারিস-মার্সেইয়ে সংঘর্ষ
ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন