advertisement

আদালতের রায়ে মেয়র হওয়া শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক

আদালতের রায়ে মেয়র হওয়া শাহাদাত
এবার চট্টগ্রাম সিটির প্রশাসক
বিএনপি নেতা শাহাদাত হোসেন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হওয়া বিএনপি নেতা শাহাদাত হোসেনকে এবার একই করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।এর আগে গত মার্চেও শাহাদাত হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগের প্রস্তাব তৈরি করেছিল স্থানীয় সরকার বিভাগ। তবে তখন আদেশ জারি হয়নি।

নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়া এবং মেয়র পদে তাঁর দায়িত্ব পালন নিয়ে প্রশ্নের মধ্যে এবার তাঁকে প্রশাসক নিয়োগ দেওয়া হলো।আজ স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এ জন্য তিনি বিধি মোতাবেক মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।মেয়াদ শেষ, তবু মেয়র পদে শাহাদাতমেয়াদ নিয়ে প্রশ্ন, আগেও প্রশাসক করার উদ্যোগচট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত পরিষদের মেয়াদ ও শাহাদাত হোসেনের দায়িত্ব পালন নিয়ে গত ২৭ এপ্রিল প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সংবিধান সংশোধন করবেন, আদালত সেটিকে হোয়াইটওয়াশ করে দেবে, তাতে আমরা রাজি নই: জামায়াত আমির সংবিধান সংশোধন করবেন, আদালত সেটিকে হোয়াইটওয়াশ করে দেবে, তাতে আমরা রাজি নই: জামায়াত আ... এনসিপির নারী সংগঠনের শীর্ষ নেতৃত্ব থেকে মনিরা বাদ, মাহমুদা–নুসরাতের ‘পদোন্নতি’ এনসিপির নারী সংগঠনের শীর্ষ নেতৃত্ব থেকে মনিরা বাদ, মাহমুদা–নুসরাতের ‘পদোন্নতি’ জামায়াতের জেলা নেতৃত্বে বছরের পর 
বছর একই মুখ জামায়াতের জেলা নেতৃত্বে বছরের পর বছর একই মুখ শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক স্খলনে প্রাতিষ্ঠানিক ও আইনগত শাস্তির দাবি হেফাজতে ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক স্খলনে প্রাতিষ্ঠানিক ও আইনগত শাস্তির দাবি হেফাজতে ইসলামের বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ নাহিদ ইসলামের বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ নাহিদ ইসলামের
advertisement

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে-

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিয়ের কথা বলে তরুণীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

বিয়ের কথা বলে তরুণীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
ধর্ষণবিরোধী প্ল্যাকার্ড
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর ঈদগাও মাঠে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। এ ঘটনায় আজ রোববার দুপুরে ওই তরুণী বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন।মামলায় গ্রেপ্তার তরুণেরা হলেন উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের বিল্লাল মিয়া (২২), হারুন মিয়া (২৭) ও রুবেল মিয়া (২৬)।

তাঁদের মধ্যে বিলাল মিয়া পেশায় ছোট লরির চালক, হারুন মিয়া লরির মালিক ও রুবেল মিয়া চালকের সহযোগী। এলাকার কয়েকজন বাসিন্দা, পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। তাঁর সঙ্গে বিল্লাল মিয়ার এক বছর ধরে প্রেম ছিল। গতকাল সকালে বিল্লাল ওই তরুণীকে ফোন করে বিয়ের কথা বলে ঈশ্বরগঞ্জ বাজারে আসতে বলেন। তরুণী পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে ১২ হাজার টাকা নিয়ে ঈশ্বরগঞ্জ বাজারে যান।

পরে বিল্লাল তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে কেন্দুয়ায় নিয়ে আসেন।এজাহারে আরও বলা হয়, কেন্দুয়ায় পৌঁছে বিল্লাল তরুণীকে তাঁর বড় ভাইয়ের একটি খালি বাসায় নিয়ে যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৮ লাখ টাকা বিনিয়োগ করে ৩ বছরে মুনাফা ২ লাখ টাকা

৮ লাখ টাকা বিনিয়োগ করে ৩ বছরে মুনাফা ২ লাখ টাকা
দেশের প্রথম ব্যাংক হিসেবে এক হাজার কোটি টাকার ‘গ্রিন বন্ড’ ইস্যু করেছে ব্র্যাক ব্যাংক। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, এএমডি ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, হেড অব স্ট্রাকচারাল ফাইন্যান্স তানভীর কামাল। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশের প্রথম ব্যাংক হিসেবে এক হাজার কোটি টাকার ‘গ্রিন বন্ড’ ইস্যু করেছে ব্র্যাক ব্যাংক। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, এএমডি ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, হেড অব স্ট্রাকচারাল ফাইন্যান্স তানভীর কামাল। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলেদেশের প্রথম ব্যাংক হিসেবে এক হাজার কোটি টাকার ‘গ্রিন বন্ড’ ইস্যু করেছে ব্র্যাক ব্যাংক।

এ বন্ডের অর্থ বিভিন্ন পরিবেশবান্ধব খাতে ঋণ হিসেবে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের গ্রিন বন্ড নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই বন্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক। কোনো গ্রাহক ব্র্যাক ব্যাংকের গ্রিন বন্ড কিনলে প্রথমে ক্রয়মূল্য হবে ৮ লাখ ৪ হাজার ৯৬১ টাকা। তিন বছর মেয়াদপূর্তিতে মুনাফার পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৯৫ হাজার ৩৯ টাকা। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, হেড অব স্ট্রাকচারাল ফাইন্যান্স তানভীর কামালসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন