advertisement

স্মার্টফোনের আঙুলের ছাপ কীভাবে কাজ করে

স্মার্টফোনের আঙুলের ছাপ কীভাবে কাজ করে
আঙুলের ছাপ দিয়ে চালু করা যায় স্মার্টফোন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

স্মার্টফোনের পর্দায় আঙুল ছোঁয়ালেই খুলে যায় ফোন। কয়েক মুহূর্তের মধ্যেই আঙুলের ছাপ মিলিয়ে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মূলত মানুষের আঙুলের ছাপের স্বতন্ত্র বৈশিষ্ট্য চিহ্নিতের মাধ্যমে কাজ করে। প্রযুক্তির ভিন্নতার ওপর ভিত্তি করে স্মার্টফোনে ব্যবহৃত ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।

এগুলো হলো—অপটিক্যাল, ক্যাপাসিটিভ ও আলট্রাসনিক।অপটিক্যাল সেন্সর: এটি আঙুলের ছাপ শনাক্তের পুরোনো ও পরিচিত প্রযুক্তি। সেন্সরের ভেতরে থাকা আলোকসংবেদনশীল চিপ (সিসিডি বা সিএমওএস) আলো ফেলে আঙুলের একটি ডিজিটাল ছবি তোলে। আঙুলের উঁচু রেখা ও নিচু খাঁজ থেকে আলো ভিন্নভাবে প্রতিফলিত হয়। সেই পার্থক্যের ভিত্তিতে তৈরি নকশা সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়।

এই সেন্সর তুলনামূলক সস্তা এবং ডিসপ্লের নিচে সহজে বসানো যায়।টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com ক্যাপাসিটিভ সেন্সর: আইফোনে বহুল ব্যবহৃত এই প্রযুক্তিতে সেন্সরের উপরিভাগে বিদ্যুৎ পরিবাহী ক্ষুদ্র সার্কিট থাকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

লাক্কাতুরা চা-বাগানের তিন মুচির পাশে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা লাক্কাতুরা চা-বাগানের তিন মুচির পাশে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা শেয়ারবাজারে তদন্তের নামে ভীতি না ছড়ানোর পরামর্শ শেয়ারবাজারে তদন্তের নামে ভীতি না ছড়ানোর পরামর্শ শিশুকে দোকানে নিয়ে ধর্ষণের অভিযোগ, সালিসে ধামাচাপা দেওয়ার চেষ্টা শিশুকে দোকানে নিয়ে ধর্ষণের অভিযোগ, সালিসে ধামাচাপা দেওয়ার চেষ্টা বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫ শতাংশ ডলার রাখতে পারবেন বিক্রেতারা বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫ শতাংশ ডলার রাখতে পারবেন বিক্রেতারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। ভাষা আন্দোলন হয় ১৯৫২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। ভাষা আন্দোলন হয় ১৯৫২ সালে
advertisement

লাক্কাতুরা চা-বাগানের তিন মুচির পাশে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা

লাক্কাতুরা চা-বাগানের তিন মুচির পাশে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা
মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার একটি ভালো কাজ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সিলেটের লাক্কাতুরা চা-বাগানের কৃষ্ণতলায় মুচি সম্প্রদায়ের তিনজন অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে তাঁদের হাতে আর্থিক অনুদান, খাদ্যসামগ্রী ও জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় পেশাগত উপকরণ উপহার দেওয়া হয়।এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক মানুষের জীবনসংগ্রামকে কাছ থেকে জানা, তাঁদের জীবিকা নির্বাহে সহযোগিতা করা এবং সমাজে সব সৎ পেশার প্রতি সম্মান ও মানবিক মর্যাদার বার্তা ছড়িয়ে দেওয়া।

উপকারভোগী তিনজন সিলেটের মাহমুদাবাদ এলাকার মুচি সম্প্রদায়ের বাসিন্দা।তাঁদের জুতা মেরামতের কাজে ব্যবহৃত ক্ষতিগ্রস্ত বাক্সগুলো মেরামত করে দেন বন্ধুরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেয়ারবাজারে তদন্তের নামে ভীতি না ছড়ানোর পরামর্শ

শেয়ারবাজারে তদন্তের নামে ভীতি না ছড়ানোর পরামর্শ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শেয়ারবাজারে শেয়ারের তদারকি বা সার্ভেল্যান্সের কারণে যাতে বাজারে ভীতি না ছড়ায়, সে জন্য সুনির্দিষ্ট তথ্যভিত্তিক সার্ভেল্যান্সের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে অহেতুক সার্ভেল্যান্সের বদলে তথ্যভিত্তিক সার্ভেল্যান্সের নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ রোববার সকালে ডিএসইর শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকসংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।বিএসইসি ও ডিএসই সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে কিছু কোম্পানির শেয়ারের বিষয়ে তদন্তের উদ্যোগে বাজারে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে। এতে অনেক বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে বিনিয়োগ তুলে নেন; যার বড় ধরনের প্রভাব পড়ে বাজারের লেনদেন ও শেয়ারের দামে।

কারণ, তদন্তের অংশ হিসেবে ডিএসইর পক্ষ থেকে বিভিন্ন ব্রোকারেজ হাউসে নানা ধরনের তথ্য চেয়ে দফায় দফায় চিঠি দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টাইব্রেকারে রোমাঞ্চকর এক জয়ে শেষ আটে কলসিন্দুর

টাইব্রেকারে রোমাঞ্চকর এক জয়ে শেষ আটে কলসিন্দুর
প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবলের শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমির উল্লাস।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দুই গোলে পিছিয়ে পড়েও হার না মানা অবিশ্বাস্য প্রত্যাবর্তন, এরপর স্নায়ুচাপের টাইব্রেকার যুদ্ধেও পিছিয়ে থেকে জয়! নাটকের পর নাটক সাজিয়ে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবলের শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি।সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজ বিকেলে ঢাকা পর্বের দ্বিতীয় ও শেষ দিনে ফুটবল দেখাল তার দুই ছবি।

জয় দেখতে দেখতে নারায়ণগঞ্জ প্রমীলা ফুটবল একাডেমি যখন হারের বিষাদে ডুবেছে, ঠিক তখন টাইব্রেকারের রোমাঞ্চকর জয়ে উল্লাসে মেতে ওঠে কলসিন্দুর। আজই সকালে আঞ্চলিক সেমিফাইনালেও কলসিন্দুর জিতেছিল টাইব্রেকারে। এক দিনে জোড়া টাইব্রেকার জয়ের অনন্য অভিজ্ঞতা হলো কলসিন্দুরের। আঞ্চলিক ফাইনালে ২-২ সমতার পর টাইব্রেকারেও শুরু থেকে পিছিয়ে ছিল কলসিন্দুর। কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডন!

কলসিন্দুরের প্রথম শটটি আটকে দেন নারায়ণগঞ্জ প্রমীলা একাডেমির গোলকিপার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন