advertisement

জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে চাকরি, বেতন রিয়ালে, আবেদন বাংলাদেশি–সৌদি নাগরিকদের

জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে চাকরি, বেতন রিয়ালে, আবেদন বাংলাদেশি–সৌদি নাগরিকদের
ফটো কার্ড প্রিন্ট

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হজ অফিস, জেদ্দা, সৌদি আরবের সাংগঠনিক কাঠামোভুক্ত শূন্য কয়েকটি পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সৌদি আরবে বসবাসরত বৈধ ইকামা ও পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিক এবং সৌদি নাগরিকেরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।যাঁরা ২০২৫ সালের ১৪ আগস্টের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই।

বাছাই করা প্রার্থীদের লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।কর্মক্ষেত্রে বেশি মানসিক চাপে থাকেন ইউরোপের যে ১০ দেশের কর্মীরাচাকরি ও পদের বিবরণ১. প্রটোকল সহকারী-১, বেতন: ৪৪২৫–৬৮৭৫ (সৌদি রিয়াল)২. কম্পিউটার অপারেটর কাম-ইন্টারপ্রেটার-১, বেতন: ৪৪২৫-৬৮৭৫ (সৌদি রিয়াল)৩. কেয়ারটেকার কাম নাইট গার্ড-১, বেতন: ২৮১৫-৫০৯০ (সৌদি রিয়াল)৪. ড্রাইভার/গাড়িচালক-২, বেতন: ৩২৫০-৫৫২৫ (সৌদি রিয়াল)আবেদনের বয়সসীমাআবেদনকারীর বয়স ১২ নভেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে (এসএসসি বা সমমানের সনদ অনুযায়ী)।কোটি টাকার ফেলোশিপ-বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান আবেদনের প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদন ও জীবনবৃত্তান্ত সরাসরি অথবা ই-মেইলের (missionhajj@gmail.com) মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনের সঙ্গে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, বৈধ ইকামার ফটোকপি, পাসপোর্টের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পিএইচপির নিরাপত্তাত্রুটি সমাধানের নেপথ্যের নায়ক কে এই অন্দ্রেজ সুরি পিএইচপির নিরাপত্তাত্রুটি সমাধানের নেপথ্যের নায়ক কে এই অন্দ্রেজ সুরি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, এক ব্যক্তির লাশ উদ্ধার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, এক ব্যক্তির লাশ উদ্ধার ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব: আইজিপি ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব: আইজিপি মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার প্রাক্তনের কাছে ফিরতে ইচ্ছা করছে? আগে নিজেকে ৬টি প্রশ্ন করুন প্রাক্তনের কাছে ফিরতে ইচ্ছা করছে? আগে নিজেকে ৬টি প্রশ্ন করুন
advertisement

পিএইচপির নিরাপত্তাত্রুটি সমাধানের নেপথ্যের নায়ক কে এই অন্দ্রেজ সুরি

পিএইচপির নিরাপত্তাত্রুটি সমাধানের নেপথ্যের নায়ক কে এই অন্দ্রেজ সুরি
অন্দ্রেজ সুরি

বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা ও ওপেন সোর্স সফটওয়্যারের স্থায়িত্ব রক্ষার ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি কাজ করে থাকেন। স্বেচ্ছাসেবামূলক এসব কাজের মাধ্যমে বিভিন্নভাবে ইন্টারনেটের নিরাপত্তা নিশ্চিতেও ভূমিকা রাখেন তাঁরা। এমনই এক ব্যক্তি অন্দ্রেজ সুরি। সম্প্রতি বিশ্বজুড়ে লাখ লাখ ওয়েবসাইটে ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় থাকা নিরাপত্তাত্রুটির সমাধান দ্রুত তৈরি করে বড় ধরনের বিপর্যয় রোধ করেছেন তিনি।

পিএইচপি ফাউন্ডেশন নতুন সংস্করণ প্রকাশ করলেও হ্যাকাররা আগের সংস্করণে থাকা ত্রুটিগুলো কাজে লাগিয়ে বিভিন্ন ওয়েবসাইটে সাইবার হামলা করায় বিভিন্ন দেশের সরকার ও নিরাপত্তা সংস্থাগুলো নজিরবিহীন সতর্কতা জারি করার পাশাপাশি নিজেদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে নিজের অবসর সময়ে বিশ্বজুড়ে ওয়েবসাইটের নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে সাহায্য করছেন অন্দ্রেজ সুরি।

উইন্ডোজের মতো ফ্রি অপারেটিং সিস্টেম লিনাক্সের দুটি জনপ্রিয় সংস্করণের জন্য তিনি স্বেচ্ছায় সফটওয়্যার রক্ষণাবেক্ষণ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, এক ব্যক্তির লাশ উদ্ধার

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, এক ব্যক্তির লাশ উদ্ধার
আগুন নিয়ন্ত্রণের কাজ কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের কাজ করে পাঁচটি ইউনিট। পরে আরও তিনটি ইউনিট এই কাজে যুক্ত হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘এমন বিশৃঙ্খলা কি এই প্রথম দেখলেন’: বাংলাদেশ দলে অস্থিরতা নিয়ে ফিল সিমন্স

‘এমন বিশৃঙ্খলা কি এই প্রথম দেখলেন’: বাংলাদেশ দলে অস্থিরতা নিয়ে ফিল সিমন্স
আজ মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে জয়, অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে দেওয়া— এ বছর টেস্টে বাংলাদেশের জন্য আছে অনেক রঙিন স্মৃতি। তবু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা তাদের জন্য বাকি সিরিজগুলোর চেয়ে একটু আলাদা। আগের জয়গুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যে স্বপ্ন বুনে দিয়েছিল, সেটি এখন আর নিছক স্বপ্ন নয়, সম্ভাবনা হয়ে সত্যি সত্যিই উঁকি দিচ্ছে বাংলাদেশের সামনে।তবে স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে কঠিন এক সমীকরণ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে জিততেই হবে বাংলাদেশকে। অথচ এমন গুরুত্বপূর্ণ এক সিরিজের আগে মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের ঘটনাই যেন বেশি আলোচনায়!সিরিজ শুরুর মাত্র তিন দিন আগে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। গতকাল ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

সব মিলিয়ে গুরুত্বপূর্ণ সিরিজের আগে বাংলাদেশ দলের চারপাশে একরকম অস্থিরতা।বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।আজ মিরপুরে সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্সের কাছে জানতে চাওয়া হয়েছিল এই বিশৃঙ্খলার প্রভাব নিয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন