‘হ্যারি কেইন সত্যিকারের ভদ্রলোক।’কথাটা ব্যালন ডি’অরের লাল গালিচা সংবর্ধনায় এক সঞ্চালকের। হ্যারি কেইনের ছোট্ট সাক্ষাৎকার নেওয়ার পর তাঁর উপলব্ধি। পাশে মাইক্রোফোন হাতে দাঁড়ানো ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো মাথা ঝুঁকিয়ে সায় দিলেন।
কেইন কতটা ভদ্রলোক, সেটা প্যালাডিয়াম থিয়েটারে ব্যালন ডি’অরের শেষ ট্রফিটা দেওয়ার পর বোঝা গেল আরও ভালোভাবে।না, লামিনে ইয়ামাল কিংবা কিলিয়ান এমবাপ্পে ট্রফিটি জেতার পর কেইন ভীষণ ভদ্রতা দেখিয়েছেন, তেমন নয় ব্যাপারটা। ব্যক্তিগত পর্যায়ে শ্রেষ্ঠত্বের আরাধ্য ওই ট্রফিটি উঠেছে কেইনের হাতেই। তারপর মাইক্রোফোনের সামনে তাঁর বলা কথাগুলোয় ভদ্রতা যেন ঠিকরে বেরোল!কেইনের ক্যারিয়ারকে ফ্লাশব্যাক করে দেখলে সেটা ধরতে পারা সহজ।
২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার আগে ১৯ বছর ছিলেন টটেনহাম হটস্পারে।
সূত্র: প্রথম আলো

বাতের ব্যথায় ১০ মিটারও হাঁটতে পারতেন না, করেছেন ১৬ সেঞ্চুরি
কে কোন পুরস্কার জিতলেন, দেখে নিন এক নজরে
আজ টিভিতে যা দেখবেন (২৭ অক্টোবর ২০২৬)
হ্যারি কেইনের হাতেই কি তাহলে এবারের ব্যালন ডি’অর
দুই সেকেন্ড ব্যবধানে শাদাবকে নতুন ‘জীবন’ হারিসের, তারপর অদ্ভুত আবদার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন