advertisement

আজ টিভিতে যা দেখবেন (২৭ অক্টোবর ২০২৬)

আজ টিভিতে যা দেখবেন (২৭ অক্টোবর ২০২৬)
ফটো কার্ড প্রিন্ট

দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট শুরু আজ। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান।

নিউজিল্যান্ড–ভারত তৃতীয় টি–টুয়েন্টিও আজ।জাতীয় ক্রিকেট লিগসিলেট–খুলনাসকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবিময়মনসিংহ–চট্টগ্রামসকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবিঢাকা–রাজশাহীসকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবিরংপুর–বরিশালসকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি৩য় টি–টুয়েন্টিনিউজিল্যান্ড–ভারতবেলা ১টা, সনি স্পোর্টস ১ ও ট্যাপম্যাডত্রিদেশীয় সিরিজপাকিস্তান–শ্রীলঙ্কাবেলা ২টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাডকেপটাউন টেস্ট: ১ম দিনদক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়াবেলা ২–৩০ মি., ট্যাপম্যাডকারাবাও কাপফ্লিটউড টাউন–আর্সেনালরাত ২টা, ফ্যানকোড

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ব্যালন ডি’অর জয়ের পর কি তাহলে ‘স্যার’ হ্যারি কেইন ব্যালন ডি’অর জয়ের পর কি তাহলে ‘স্যার’ হ্যারি কেইন হ্যারি কেইনের হাতেই কি তাহলে এবারের ব্যালন ডি’অর হ্যারি কেইনের হাতেই কি তাহলে এবারের ব্যালন ডি’অর দুই সেকেন্ড ব্যবধানে শাদাবকে নতুন ‘জীবন’ হারিসের, তারপর অদ্ভুত আবদার দুই সেকেন্ড ব্যবধানে শাদাবকে নতুন ‘জীবন’ হারিসের, তারপর অদ্ভুত আবদার টাকা ছাড়া নিলামে কেমন হলো কোন দল টাকা ছাড়া নিলামে কেমন হলো কোন দল অভিমান ভুলে রিয়াল এবার কেন যাচ্ছে ব্যালন ডি’অরে অভিমান ভুলে রিয়াল এবার কেন যাচ্ছে ব্যালন ডি’অরে
advertisement

সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫

সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫
সড়ক দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় পাঁচজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিরা ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ জানায়, শাপলা পরিবহনের একটি বাস গতকাল রাতে চট্টগ্রাম থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। বাসটি কুমিরে ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট থেকে ১০০ গজ উত্তরে আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

চালক গাড়িটিকে সড়কের পাশে পার্ক করে যান্ত্রিক ত্রুটি সারানোর কাজ করছিলেন। এ সময় বাসের ভেতর থেকে কিছু যাত্রী নেমে সড়কের পাশে রাখা কাঠের গুঁড়িতে বসে অপেক্ষা করতে থাকেন। হঠাৎ ঢাকামুখী একটি কনটেইনারবাহী লরি বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে কাঠের গুঁড়িতে বসে থাকা যাত্রীদের চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও দুজনের।বার আউলিয়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থন বেড়ে দাঁড়িয়েছে ৩২ শতাংশে

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থন বেড়ে দাঁড়িয়েছে ৩২ শতাংশে
হোয়াইট হাউসের সাউথ লনে পৌঁছে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ২৫ অক্টোবর ২০২৬

রয়টার্স/ইপসোসের গতকাল সোমবার শেষ হওয়া এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন বেড়ে ৩২ শতাংশে দাঁড়িয়েছে। গত সপ্তাহে তা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। এক সপ্তাহের ব্যবধানে সমর্থন বেড়েছে ১ শতাংশ পয়েন্ট। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এ জরিপ চালানো হয়।

এই নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে, কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে।ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নেতারা হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ) ও সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে লড়াই করছেন।দেশজুড়ে পাঁচ দিন ধরে চলা এই জরিপে সাধারণ প্রশ্নও করা হয়েছিল। ভোটারদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কংগ্রেসের জন্য তাঁরা কোন দলকে বেছে নেবেন।

এর জবাবে নিবন্ধিত ভোটাররা রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের বেশি পছন্দ করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে ‘বিভ্রান্তি’, যা জানাল প্রশাসন

সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে ‘বিভ্রান্তি’, যা জানাল প্রশাসন
কক্সবাজারের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন

টানা ৯ মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ। পর্যটকেরা যেতে পারবেন আগামী ১৫ মার্চ পর্যন্ত। এবার প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পাবেন। তবে দ্বীপে রাতযাপনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় পর্যটক, হোটেল-রেস্তোরাঁ ও জাহাজমালিকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

হোটেল ও পর্যটকবাহী জাহাজমালিকেরা বলছেন, আগামী চার মাসের বেশি সময়ই পর্যটকেরা দ্বীপে রাতযাপনের সুযোগ পাবেন। অন্যদিকে পরিবেশবাদী সংগঠন ও সরকারি কর্মকর্তারা বলছেন, পর্যটকের সংখ্যা ও ভ্রমণের সময় বাড়ানো হলেও রাতযাপনের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল থাকতে পারে। সে অনুযায়ী, নভেম্বর মাসে সকালে সেন্ট মার্টিনে গিয়ে বিকেলে ফিরে আসতে হবে। ১ ডিসেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত রাতযাপনের সুযোগ থাকবে।

হোটেলমালিকেরা বলছেন, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন