advertisement

হামে ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৯৫

হামে ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৯৫
হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে
ফটো কার্ড প্রিন্ট

হামে মৃত্যু কমছেই না। সর্বশেষ ২৪ ঘণ্টায়, অর্থাৎ গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হাম ও এর উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩২ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে পরীক্ষায় ৬৩ জনের হাম নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের আজ দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামের রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৩৫ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে।

নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫।গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৫০৪ জন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রথম আলোর ২৮ বছরে রাউজানে ২৮ পাঠাগার, উদ্বোধন হলো ৪টি প্রথম আলোর ২৮ বছরে রাউজানে ২৮ পাঠাগার, উদ্বোধন হলো ৪টি সাথী আক্তারের অপরাধ কী সাথী আক্তারের অপরাধ কী সেন্ট মার্টিনে রাতে থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত সেন্ট মার্টিনে রাতে থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত চরের কুঁড়েঘর থেকে উচ্চ শিক্ষার পথে ফজলু মিয়া চরের কুঁড়েঘর থেকে উচ্চ শিক্ষার পথে ফজলু মিয়া পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে গেলেও চলবে মেট্রোরেল, সেটা কীভাবে পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে গেলেও চলবে মেট্রোরেল, সেটা কীভাবে
advertisement

খুলনায় আরও এক যুবদল নেতা গুলিবিদ্ধ

খুলনায় আরও এক যুবদল নেতা গুলিবিদ্ধ

খুলনায় দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে বটিয়াঘাটা উপজেলা যুবদল নেতা ওয়াহিদুল ইসলাম বাদল (৪০) গুলিবিদ্ধ হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মেট্রোরেলের চার প্যাকেজের চুক্তি সই, নির্মাণ হবে ৮ স্টেশন

মেট্রোরেলের চার প্যাকেজের চুক্তি সই, নির্মাণ হবে ৮ স্টেশন

রাজধানীর মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ এর চারটি নির্মাণ প্যাকেজের চুক্তি সই হয়েছে। এসব প্যাকেজের আওতায় ডিপোর বিভিন্ন স্থাপনা, ১১ দশমিক ৫০৭ কিলোমিটার উড়াল রেলপথ এবং আটটি স্টেশন নির্মাণ করা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সেন্টমার্টিনে নভেম্বরে রাতযাপনের বাধা কাটলো

সেন্টমার্টিনে নভেম্বরে রাতযাপনের বাধা কাটলো

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। তবে দ্বীপে রাতযাপনে যে নিষেধাজ্ঞা ছিল, সে জটিলতা কাটাতে

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন