advertisement

চরের কুঁড়েঘর থেকে উচ্চ শিক্ষার পথে ফজলু মিয়া

চরের কুঁড়েঘর থেকে উচ্চ শিক্ষার পথে ফজলু মিয়া
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো চর আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থী ফজলু মিয়া।
ফটো কার্ড প্রিন্ট

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের দুধকুমার ও গঙ্গাধার নদীবেষ্টিত চরাঞ্চলের এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা মো. ফজলু মিয়ার স্বপ্ন এখন দেশের অন্যতম সেরা প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়াশোনা করা।প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো চর আলোর পাঠশালার এই শিক্ষার্থী প্রতিকূল পরিবেশের মধ্যেও নিজের মেধা ও অধ্যবসায়ের পরিচয় দিয়েছে।

২০২৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সে। এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ফলাফল এখনও প্রকাশিত হয়নি। ভালো ফলের আশা ও বুয়েটে ভর্তির লক্ষ্যে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নিচ্ছে এখন।ফজলু মিয়ার স্বপ্ন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি পরিবার, সমাজ ও পিছিয়ে পড়া চরাঞ্চলের মানুষের কল্যাণে কাজ করা।

তার এই স্বপ্ন, নিষ্ঠা ও এগিয়ে যাওয়ার প্রত্যয় চরাঞ্চলের অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস।প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় গড়ে ওঠা প্রথম আলো চর আলোর পাঠশালা যে প্রত্যন্ত চরাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন দেখার সাহস ও শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে, ফজলু মিয়া তারই একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ।একটি ছোট্ট কুঁড়েঘর থেকে বুয়েটের স্বপ্ন দেখা ফজলু মিয়ার এই স্বপ্নযাত্রা সফল হোক—এটাই তার শিক্ষক ও পরিবারের প্রত্যাশা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিল্লাল আব্বাস, তাঁকে কতটা চেনেন ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিল্লাল আব্বাস, তাঁকে কতটা চেনেন জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর ‘সংশ্লিষ্টতা’, তদন্তে আরও ছয় মাস সময় পেল টাস্কফোর্স জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর ‘সংশ্লিষ্টতা’, তদন্তে আরও ছয় মাস সময় পেল টাস্কফোর্স মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদান কেউ ভালোভাবে নেয়নি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদান কেউ ভালোভাবে নেয়নি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পশুর নদে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি, ১০ জন উদ্ধার পশুর নদে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি, ১০ জন উদ্ধার
advertisement

কম্বোডিয়ায় নিয়ে বিক্রি করা হয়েছিল ২ বাংলাদেশি তরুণকে, ফিরে এলেন যেভাবে

কম্বোডিয়ায় নিয়ে বিক্রি করা হয়েছিল ২ বাংলাদেশি তরুণকে, ফিরে এলেন যেভাবে

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুই বাংলাদেশি তরুণকে পাচার করা হয় কম্বোডিয়ায়। পরে কেড়ে নেওয়া হয় পাসপোর্ট। পাঁচ হাজার মার্কিন ডলারের বিনিময়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসির ফল ঘোষণা শনিবার: শিক্ষামন্ত্রী

এইচএসসির ফল ঘোষণা শনিবার: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ফল ঘোষণা হতে যাচ্ছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে
এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফলাফল দেখাচ্ছে তাঁর মাকে

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৩১ অক্টোবর। ওই দিন বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে। উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বোর্ড প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের (প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর) মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দিয়েছে বোর্ড।২১ বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাস: শিক্ষায় ‘গলদ’ না অন্য কিছুপরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন