advertisement

মতিঝিলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮৮

মতিঝিলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮৮
ফটো কার্ড প্রিন্ট

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৮৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আদালত অবমাননা: জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের আপিল শুনানি ৩ নভেম্বর আদালত অবমাননা: জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের আপিল শুনানি ৩ নভেম্বর জায়গার অভাবে ঘরেই বৃদ্ধকে দাফন, এগিয়ে এলেন ডিসি জায়গার অভাবে ঘরেই বৃদ্ধকে দাফন, এগিয়ে এলেন ডিসি মাঠ থেকে গণপূর্তের সাইনবোর্ড খুলে নিয়ে গেলেন শেকৃবি শিক্ষার্থীরা মাঠ থেকে গণপূর্তের সাইনবোর্ড খুলে নিয়ে গেলেন শেকৃবি শিক্ষার্থীরা প্রেস লেখা গাড়ি, সঙ্গে ক্যামেরা-বুম; ৫২০০ ইয়াবাসহ গ্রেফতার প্রেস লেখা গাড়ি, সঙ্গে ক্যামেরা-বুম; ৫২০০ ইয়াবাসহ গ্রেফতার মেট্রোরেলে বসতে চেয়েও জায়গা পাননি বাবা, মৃত্যু নিয়ে ছেলের আবেগঘন পোস্ট মেট্রোরেলে বসতে চেয়েও জায়গা পাননি বাবা, মৃত্যু নিয়ে ছেলের আবেগঘন পোস্ট
advertisement

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে
এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফলাফল দেখাচ্ছে তাঁর মাকে

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৩১ অক্টোবর। ওই দিন বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে। উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বোর্ড প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের (প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর) মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দিয়েছে বোর্ড।২১ বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাস: শিক্ষায় ‘গলদ’ না অন্য কিছুপরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডিজিটাল মিডিয়া বিধি সংশোধন চেয়ে সুপ্রিম কোর্টে মোদিপন্থী সংবাদমাধ্যমও

ডিজিটাল মিডিয়া বিধি সংশোধন চেয়ে সুপ্রিম কোর্টে মোদিপন্থী সংবাদমাধ্যমও
ভারতের সুপ্রিম কোর্ট

নরেন্দ্র মোদি সরকারের তৈরি আইনের বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সরকারপন্থী হিসেবে পরিচিত সাংবাদমাধ্যম, যাকে ভারতে ‘গোদি মিডিয়া’ও ডাকা হয়। অন্ধ মোদিভক্ত বলে যেসব সংবাদমাধ্যম কয়েক বছর ধরে একাংশের কাছে চিহ্নিত, যাদের মালিক মুকেশ আম্বানি ও গৌতম আদানিরা, তারাও ওই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে। বলেছে, এই আইনের বিধি বদল না হলে তথ্যানুসন্ধানী সাংবাদিকতা বলে কিছুই আর অবশিষ্ট থাকবে না।

নিউজরুম বন্ধ হয়ে যাবে। ভারতের ২১টি ডিজিটাল সংবাদমাধ্যমের সংগঠন ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন (ডিএনপিএ) আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় ওই আইন চ্যালেঞ্জ করে মামলা করেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার এজলাস এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠিয়েছেন।

১৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।ডিএনপিএর সদস্যদের মধ্যে রয়েছে দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, এনডিটিভি, জি, নেটওয়ার্ক১৮–সহ দেশের ২১টি সংবাদমাধ্যম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিল্লাল আব্বাস, তাঁকে কতটা চেনেন

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিল্লাল আব্বাস, তাঁকে কতটা চেনেন
বিল্লাল আব্বাস খান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

‘ইশক মুর্শিদ’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে জনপ্রিয়তা পান পাকিস্তানের অভিনেতা বিল্লাল আব্বাস খান। প্রথমবারের মতো ঢাকায় আসছেন তিনি। ১০ ছবিতে জেনে নেওয়া যাক অভিনেতা সম্পর্কে কিছু তথ্য—১৯৯৩ সালের ৪ জুন পাকিস্তানের করাচিতে জন্ম বিল্লাল আব্বাস খানের। অভিনয়ে আসার আগে তাঁর জীবন ছিল অন্য পথে। তিনি করাচির ইন্ডাস ভ্যালি স্কুল অব আর্ট অ্যান্ড আর্কিটেকচারে পড়াশোনা করেন।

অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই পরে অভিনয়বিষয়ক প্রশিক্ষণ নেন। ২০১৬ সালে টেলিভিশন নাটকের মাধ্যমে পেশাদার অভিনয় শুরু করেন তিনি। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে বিল্লাল পাকিস্তানের টেলিভিশন নাটকের অন্যতম পরিচিত তরুণ অভিনেতা। তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, একই ধরনের চরিত্রে আটকে না থাকা। কখনো প্রেমিক, কখনো প্রতিশোধপরায়ণ বা নৈতিকভাবে জটিল এক মানুষ, আবার কখনো সরল ও হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করেছেন তিনি।

অভিনেতার ইনস্টাগ্রাম থেকে বিল্লালের জনপ্রিয়তার কথা উঠলে প্রথমেই আসে ‘ইশক মুর্শিদ’-এর নাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন