advertisement

মেট্রোরেলে বসতে চেয়েও জায়গা পাননি বাবা, মৃত্যু নিয়ে ছেলের আবেগঘন পোস্ট

মেট্রোরেলে বসতে চেয়েও জায়গা পাননি বাবা, মৃত্যু নিয়ে ছেলের আবেগঘন পোস্ট
ফটো কার্ড প্রিন্ট

ঢাকার মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা ফেরার পথে শেওড়াপাড়া স্টেশনের কাছাকাছি স্ট্রোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ নাজিবুর রহমানের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে শারীরিক অসুস্থতা অনুভব করে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কুষ্টিয়ায় এলজিইডির নারী কর্মী নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ কুষ্টিয়ায় এলজিইডির নারী কর্মী নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ কক্সবাজারে একরাম হত্যা: হাসিনাসহ ১১ আসামির অভিযোগ গঠন শুনানি পেছালো কক্সবাজারে একরাম হত্যা: হাসিনাসহ ১১ আসামির অভিযোগ গঠন শুনানি পেছালো নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ একটি টেস্ট খেলে বাদ পড়া অমিতের লিগে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি একটি টেস্ট খেলে বাদ পড়া অমিতের লিগে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি সকালে চাকরির আবেদন, বিকেলে ৩ হাজার জন পেলেন সুখবর সকালে চাকরির আবেদন, বিকেলে ৩ হাজার জন পেলেন সুখবর
advertisement

পিস্তল ঠেকিয়ে ২৫ লাখ টাকা ছিনতাই, ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব’

পিস্তল ঠেকিয়ে ২৫ লাখ টাকা ছিনতাই, ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব’
চট্টগ্রামের রাউজান থানা

জমি কেনার ২৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি কার্যালয়ে যাচ্ছিলেন এক নারী। পথে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন তাঁর অটোরিকশার গতিরোধ করেন। তাঁদের দুজন পিস্তল ঠেকিয়ে ওই নারীকে বলেন, ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব।’ এরপর নারীর ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাউজান সদর ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার নারীর নাম শামসুন নাহার (৫০)।

তিনি উপজেলার পূর্ব গুজরা বড় ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা হাজী মুহাম্মদ আফজালের স্ত্রী।স্থানীয় সূত্র জানায়, শামসুন নাহার অটোরিকশায় করে রাউজান সদরের সাব রেজিস্ট্রারের কার্যালয়ে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে আরও দুই স্বজন ছিলেন। পথে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন তাঁদের অটোরিকশার গতিরোধ করেন। তাঁদের দুজনের হাতে পিস্তল ছিল।

অস্ত্রের মুখে শামসুন নাহারের ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁরা পালিয়ে যান।শামসুন নাহার বলেন, অস্ত্রধারীরা তাঁর অটোরিকশা আটকে ২৫ লাখ টাকা নিয়ে গেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিএনপির এমপির ছেলেকে গ্রেপ্তার দেখাল পুলিশ

বিএনপির এমপির ছেলেকে গ্রেপ্তার দেখাল পুলিশ
গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনায় সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গতকাল সোমবার রাতে গুরুদাসপুর থানার ওসির কক্ষে

ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের পুলিশ পরিদর্শক আসমাউল হক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গতকাল সোমবার গভীর রাতে নূরুজ্জামানকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। প্রথমে তাঁকে গুরুদাসপুর থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে নাটোর জেলা সদরে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আনা হয়। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করে ডিবি।পরে বিকেল পাঁচটার দিকে নূরুজ্জামানকে ডিবি কার্যালয় থেকে গুরুদাসপুর আমলি আদালতে হাজির করা হয়।

তাঁকে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন।রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, আসামি ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্যের (এমপি) ছেলে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চট্টগ্রামের মুরাদপুরে শান্তা লাইফ ইনস্যুরেন্সের নতুন আঞ্চলিক কার্যালয়

চট্টগ্রামের মুরাদপুরে শান্তা লাইফ ইনস্যুরেন্সের নতুন আঞ্চলিক কার্যালয়
চট্টগ্রামের মুরাদপুরে সম্প্রতি নতুন আঞ্চলিক কার্যালয় অফিস চালু করেছে শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তা লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাফিস এ আহমেদ

গ্রাহকদের জীবনবিমা সেবা সহজলভ্য করতে চট্টগ্রামের মুরাদপুরে নতুন আঞ্চলিক কার্যালয় চালু করেছে শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসি। সম্প্রতি নগরীর এ কে ট্রেড সেন্টারের ষষ্ঠ তলায় অবস্থিত এ নতুন কার্যালয় চালুর মাধ্যমে চট্টগ্রাম ও আশপাশ এলাকার গ্রাহকেরা জীবনবিমাসংক্রান্ত পরামর্শ ও সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন। শান্তা লাইফ ইনস্যুরেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তা লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাফিস এ আহমেদ। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রামের বিশিষ্ট করপোরেট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শান্তা লাইফ ইনস্যুরেন্সের সিইও নাফিস এ আহমেদ বলেন, ‘চট্টগ্রামে নতুন আঞ্চলিক কার্যালয় চালুর মাধ্যমে আমরা গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে চাই।

জীবনবিমা কেবল আর্থিক সুরক্ষার মাধ্যম নয়, বরং ব্যক্তি ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনারও একটি গুরুত্বপূর্ণ অংশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন