advertisement

ইসরায়েলে ৫০ বছরের মধ্যে রেকর্ড ভোট, বেশি ভোটার উপস্থিতি কার পক্ষে যেতে পারে

ইসরায়েলে ৫০ বছরের মধ্যে রেকর্ড ভোট, বেশি ভোটার উপস্থিতি কার পক্ষে যেতে পারে
অস্ত্রসহ অবৈধ বসতি স্থাপনকারী উগ্র ইহুদিরা অধিকৃত পশ্চিম তীরের তেলেমের ভোট কেন্দ্রে ভোট দিতে যান। ২৭ অক্টোবর ২০২৬, অধিকৃত পশ্চিম তীর
ফটো কার্ড প্রিন্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্যনির্ধারণী নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। খাতাকলমের হিসাব বলছে, দেশটিতে ১৯৭৭ সালের পর এত বেশি ভোটার কোনো নির্বাচনে অংশ নেননি। উপস্থিত ভোটারদের বড় একটি অংশ আরব। তাঁরা এই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারেন বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর আজ মঙ্গলবার দেশটিতে প্রথম নির্বাচন হচ্ছে। সেই স্মৃতি এবারের নির্বাচনে ভোটারদের ওপর বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া ওই হামলার জেরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলে নৃশংস আগ্রাসন, লেবাননে চলমান হামলা এবং ইরান যুদ্ধ ভোটারদের ওপর প্রভাব ফেলেছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে স্থানীয় সময় রাত ১০ পর্যন্ত।

ভোটগ্রহণ শুরুর পর বেলা ১টা পর্যন্ত ৪৮ শতাংশের বেশি ভোট পড়েছে বলে ইসরায়েলি পত্রিকা হারেৎসের খবরে বলা হয়েছে।আল-জাজিরাকে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, ১৯৭৭ সালের পর এত ভোট পড়ার ইতিহাস আর নেই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ডিজিটাল মিডিয়া বিধি সংশোধন চেয়ে সুপ্রিম কোর্টে মোদিপন্থী সংবাদমাধ্যমও ডিজিটাল মিডিয়া বিধি সংশোধন চেয়ে সুপ্রিম কোর্টে মোদিপন্থী সংবাদমাধ্যমও যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত সার্বিয়ায় শিক্ষার্থীদের ঐতিহাসিক জয়, এবার দেশ পরিচালনার চ্যালেঞ্জ সার্বিয়ায় শিক্ষার্থীদের ঐতিহাসিক জয়, এবার দেশ পরিচালনার চ্যালেঞ্জ নেতানিয়াহু ক্ষমতা হারালে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে? নেতানিয়াহু ক্ষমতা হারালে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে? এসআইআরসহ ইসির সব সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জমা হলফনামায় দাবি এসআইআরসহ ইসির সব সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জমা হলফনামায় দা...
advertisement

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আইজিপি মো. আলী হোসেন ফকিরের ‘সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে’— এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার ক্রসফায়ার চায় না, বরং এর ক্ষেত্রে জিরো টলারেন্স। আইজিপির বক্তব্যকে ‘অসতর্কতাবশত’ ও ‘ঠিক হয়নি’ বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা হবে না। পুলিশ সদর দপ্তর অবশ্য ‘ক্রসফায়ার’ বলতে আইন প্রয়োগে কঠোরতা বোঝানো হয়েছে বলে ব্যাখ্যা দেয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সন্ধ্যায় সারা দিনের খবর

সন্ধ্যায় সারা দিনের খবর
ছবি: প্রথম আলো গ্রাফিক্স

শুভসন্ধ্যা। রাজনীতি, জাতীয়, আইনশৃঙ্খলা, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে আজ মঙ্গলবার দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, দুই ঘণ্টা পর সরবরাহ শুরুছবি: প্রথম আলো গ্রাফিক্স দেশের বড় একটি অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।

আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ চলে যায়। সচিবালয়, বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ চলে যায়। বেলা আড়াইটার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি বলছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি।বিস্তারিত পড়ুন: সৌদিতে প্রবাসীদের মৃত্যুদণ্ড: ‘ভাষা বোঝেন না, আইনজীবী পান না, লাশও ফেরে না’প্রতীকী ছবিতে মৃত্যুদণ্ডগ্রেপ্তার হওয়া থেকে রায় পর্যন্ত এবং কারও ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরও সৌদি বিচারব্যবস্থার ভেতর দিয়ে সংশ্লিষ্ট বন্দী ও তাঁদের পরিবারগুলো কীভাবে পথ চলেছে, সেটা খতিয়ে দেখেছে অ্যামনেস্টি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কেইন কীভাবে ব্যালন ডি’অর জিতলেন, ইয়ামাল-এমবাপ্পে কেন পারলেন না

কেইন কীভাবে ব্যালন ডি’অর জিতলেন, ইয়ামাল-এমবাপ্পে কেন পারলেন না
ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতেছেন কেইন।

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় লড়াইটা আসলে শেষ পর্যন্ত নেমে এসেছিল তিনজনে—হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল। পারফরম্যান্সে কেউ কারও চেয়ে খুব একটা পিছিয়ে ছিলেন না। অনুষ্ঠানের সঞ্চালক থিয়েরি অঁরি বারবার তাই বলেছেন, ‘ভেরি ক্লোজ।’ অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই।সেই লড়াইয়ে ইয়ামাল ও এমবাপ্পেকে দর্শক বানিয়ে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতেছেন কেইন। সিদ্ধান্তটি নিয়ে বড় কোনো বিতর্কও নেই।

অনেক বিশেষজ্ঞের মতেই যোগ্য খেলোয়াড়ের হাতেই উঠেছে পুরস্কার।তবু প্রশ্ন থেকে যায়। ইয়ামাল ও এমবাপ্পেকে পেছনে ফেললেন কীভাবে কেইন?সেরা উদীয়মান তরুণের পুরস্কার কোপা ট্রফি জয়ের পর মঞ্চে লামিনে ইয়ামালউত্তর খুঁজতে তিনজনের মৌসুমের দিকে তাকাতে হবে।২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনা ও স্পেনের হয়ে ৫৭ ম্যাচে ২৫ গোল করেছেন ইয়ামাল। করিয়েছেন আরও ২০টি। বার্সেলোনাকে জিতিয়েছেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।

স্পেনকে বিশ্বকাপও।এমবাপ্পে মৌসুম শেষ করেছেন ৫৮ গোল নিয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন