advertisement

যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত

যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনির জানাজার সময় তাকিয়ে দেখছে শিশুরা। ২৫ অক্টোবর ২০২৬, গাজা সিটি
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল সেখানে জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে। গতকাল সোমবার প্রকাশিত জাতিসংঘের একটি কমিশনের প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। তবে যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল সরকার এই প্রতিবেদনকে ‘অপতথ্য ছড়ানোর প্রচারণা’ বলে প্রত্যাখ্যান করেছে।

পূর্ব জেরুজালেমসহ অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড এবং ইসরায়েলসংক্রান্ত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের এই প্রতিবেদনে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ফিলিস্তিনি শিশুদের ওপর চালানো মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো পরীক্ষা করে দেখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ‘গাজার ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার লক্ষ্যে জাতিগত নিধনের মতো অপরাধ অব্যাহত রেখেছে।’ পাশাপাশি অবরুদ্ধ পশ্চিম তীরেও পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে।গত বছরের সেপ্টেম্বরে প্রকাশ করা কমিশনের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েল গাজায় জাতিগত নিধন চালিয়েছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা এই অপরাধে উসকানি দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সার্বিয়ায় শিক্ষার্থীদের ঐতিহাসিক জয়, এবার দেশ পরিচালনার চ্যালেঞ্জ সার্বিয়ায় শিক্ষার্থীদের ঐতিহাসিক জয়, এবার দেশ পরিচালনার চ্যালেঞ্জ নেতানিয়াহু ক্ষমতা হারালে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে? নেতানিয়াহু ক্ষমতা হারালে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে? এসআইআরসহ ইসির সব সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জমা হলফনামায় দাবি এসআইআরসহ ইসির সব সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জমা হলফনামায় দা... সৌদি আরব লক্ষ্য করে আবার হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ধ্বংসের দাবি আরব জোটের সৌদি আরব লক্ষ্য করে আবার হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ধ্বংসের দাবি আরব জোটের ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল
advertisement

প্রেস লেখা গাড়ি, সঙ্গে ক্যামেরা-বুম; ৫২০০ ইয়াবাসহ গ্রেফতার

প্রেস লেখা গাড়ি, সঙ্গে ক্যামেরা-বুম; ৫২০০ ইয়াবাসহ গ্রেফতার

রাজধানীর কদমতলীর মাতুয়াইলে ৫ হাজার ২০০ ইয়াবাসহ হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মেট্রোরেলে বসতে চেয়েও জায়গা পাননি বাবা, মৃত্যু নিয়ে ছেলের আবেগঘন পোস্ট

মেট্রোরেলে বসতে চেয়েও জায়গা পাননি বাবা, মৃত্যু নিয়ে ছেলের আবেগঘন পোস্ট

ঢাকার মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা ফেরার পথে শেওড়াপাড়া স্টেশনের কাছাকাছি স্ট্রোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ নাজিবুর রহমানের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে শারীরিক অসুস্থতা অনুভব করে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খুলনায় আরও এক যুবদল নেতা গুলিবিদ্ধ

খুলনায় আরও এক যুবদল নেতা গুলিবিদ্ধ

খুলনায় দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে বটিয়াঘাটা উপজেলা যুবদল নেতা ওয়াহিদুল ইসলাম বাদল (৪০) গুলিবিদ্ধ হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন