‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকিরের বক্তব্যকে সরাসরি নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘সরকার তো ক্রসফায়ার চায় না; বরং সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স।’ আইজিপি অসতর্কতাবশত এমন কথা বলেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’ গতকাল সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে।
তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে।
সূত্র: প্রথম আলো

প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে জটিলতা
ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
হারলেই কারচুপির অভিযোগ তুলতে প্রস্তুত নেতানিয়াহুর দল
জাফর ইকবাল-সাদ্দামসহ ৫ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
নবাবগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন