জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে সৃষ্ট ঘটনা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে দলটি। কমিটির দুই সদস্য হলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান (মিলন) ও নূরুল ইসলাম বুলবুল।
কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।আজ মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেছেন জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সূত্র: প্রথম আলো

‘প্রেস’ লেখা মাইক্রোবাসে কক্সবাজার থেকে ঢাকায় আনছিলেন ইয়াবা
‘বাপে তো মায়া করছে, পুতে তো মায়া করছে না’
জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে দিলীপ আগরওয়া...
যুক্তির লড়াইয়ে ফাইনালে দুই দল, জয়-পরাজয়ের বাইরে বন্ধুত্বের চর্চা
ইউসিবিতে বড় বিনিয়োগ আনার পথে আইনি বাধা কাটল, ৩০% শেয়ার ধারণেও ছাড়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন