advertisement

‘বাপে তো মায়া করছে, পুতে তো মায়া করছে না’

‘বাপে তো মায়া করছে, পুতে তো মায়া করছে না’
ছেলের লাঠির আঘাতে নিহত বাবা আবদুস সামাদ
ফটো কার্ড প্রিন্ট

‘বাপে তো লাডি (লাঠি) লইয়া ভয় দেখাইছে, বাড়ি দিছে না। বাপে তো মায়া করছে, পুতে তো মায়া করছে না। পুতে তো বাঁশ দিয়ে বাড়ি মাইরা দিছে। এক বাড়িতে মাটিত পইড়া গেছেগা। পইড়া গিয়া আর কোনো শব্দ নাই। এর পরেও বাইড়াইছে।...এমুন দৃশ্য আর জীবনে দেখছি না।’ আজ মঙ্গলবার প্রথম আলোকে কথাগুলো বলেন মাদকাসক্ত ছেলের হাতে নিহত আবদুস সামাদের প্রতিবেশী জুবেদা খাতুন।

এই প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, ছেলের আক্রমণ থেকে বাঁচতে আবদুস সামাদ পাশের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু এরপরও বাঁচতে পারেননি। গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামের বন্নাভিটা এলাকায় গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে একমাত্র ছেলে আনোয়ার হোসেনের (৩৫) লাঠির আঘাতে বাবা আবদুস সামাদ (৬০) নিহত হন। ঘটনার পর থেকে ছেলে পলাতক।স্বজনেরা জানান, আবদুস সামাদ দীর্ঘদিন বিদেশে ছিলেন।

বিদেশ থেকে ফিরে পিকআপ কিনে নিজেই সেটি চালাতেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কক্সবাজারে নলকূপ খননের সময় ‘গ্যাসের’ আগুন, ১৪ ঘণ্টা ধরেই জ্বলছে কক্সবাজারে নলকূপ খননের সময় ‘গ্যাসের’ আগুন, ১৪ ঘণ্টা ধরেই জ্বলছে উদ্ধার হয়েছে ৩১ ধরনের মালামাল, ব্যবহারযোগ্য নয় কোনোটাই উদ্ধার হয়েছে ৩১ ধরনের মালামাল, ব্যবহারযোগ্য নয় কোনোটাই পুলিশ কেন মব নিয়ন্ত্রণ করতে পারছে না? পুলিশ কেন মব নিয়ন্ত্রণ করতে পারছে না? ভালো চাকরির আশায় কম্বোডিয়ায়, পাসপোর্ট কেড়ে নিয়ে ৫ হাজার ডলারে ‘বিক্রি’ ভালো চাকরির আশায় কম্বোডিয়ায়, পাসপোর্ট কেড়ে নিয়ে ৫ হাজার ডলারে ‘বিক্রি’ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য খবর ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ও...
advertisement

কক্সবাজারে নলকূপ খননের সময় ‘গ্যাসের’ আগুন, ১৪ ঘণ্টা ধরেই জ্বলছে

কক্সবাজারে নলকূপ খননের সময় ‘গ্যাসের’ আগুন, ১৪ ঘণ্টা ধরেই জ্বলছে
কক্সবাজারের উখিয়ায় নলকূপ খননের সময় ‘গ্যাসের’ আগুন বেরিয়ে আসে। সেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আজ রাত আটটায় তোলা

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা ‘গ্যাসের’ আগুন ১৪ ঘণ্টায়ও নেভানো সম্ভব হয়নি। বিকেল পাঁচটার পর আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দেখতে মেরিন ড্রাইভ ও ছোট ব্রিজ এলাকায় লোকজনের ভিড় করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় এই আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল থেকে চেষ্টা চালায় ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে রাত সাড়ে ৯টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় বেলা তিনটার দিকে ঘটনাস্থল থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। ঝুঁকি এড়াতে সেখানে নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

আগুনের কারণে বিদ্যুৎ লাইনের তারে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, আগুন নিয়ন্ত্রণে না আসায় আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

উদ্ধার হয়েছে ৩১ ধরনের মালামাল, ব্যবহারযোগ্য নয় কোনোটাই

উদ্ধার হয়েছে ৩১ ধরনের মালামাল, ব্যবহারযোগ্য নয় কোনোটাই
উদ্ধার হওয়া বৈদ্যুতিক ও চিকিৎসাসেবার যন্ত্রপাতি

রাজধানীর মিরপুর ১ রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের পর পুলিশ লুট হওয়া যেসব মালামাল উদ্ধার করেছিল, সেগুলো আইনি প্রক্রিয়ায় বুঝে পেয়েছে রাড্ডা কর্তৃপক্ষ। তবে উদ্ধার হওয়া ৩১ ধরনের মালামালের মধ্যে ওষুধ, টিকা ও নথিপত্র নষ্ট হয়ে গেছে। আর উদ্ধার হওয়া বৈদ্যুতিক ও চিকিৎসাসেবার যন্ত্রপাতিও বর্তমানে ব্যবহারের অনুপযোগী।

রাড্ডা কর্তৃপক্ষ বলছে, উদ্ধার হওয়া যন্ত্রপাতিগুলো পরীক্ষা করে সেগুলো মেরামতের মাধ্যমে ব্যবহার উপযোগী করা সম্ভব কি না, তা যাচাই করা হচ্ছে। এ জন্য কারিগরি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে।উদ্ধার হওয়া মালামাল রাড্ডা সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া যন্ত্রপাতিগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে, মেরামতের মাধ্যমে সেগুলো আবার ব্যবহার করা সম্ভব কি না। এ জন্য টেকনিশিয়ানদের সহায়তা নেওয়া হচ্ছে।

তবে কোন যন্ত্রপাতি মেরামত করা যাবে, তা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।উদ্ধার হওয়া নথি ও ওষুধ পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, রাড্ডা সেন্টার থেকে উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি রেফ্রিজারেটর, দুটি সাইনবোর্ড, বিভিন্ন ধরনের এক বস্তা ওষুধ, চারটি রেজিস্টার, একটি স্টেথিসকোপ, বিভিন্ন দাপ্তরিক কাগজপত্র, এক বস্তা বিভিন্ন ধরনের টিকা, টিকার ১২টি রেজিস্টার এবং পরিবার পরিকল্পনার বিভিন্ন নথিপত্রের অর্ধেক বস্তা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পুলিশ কেন মব নিয়ন্ত্রণ করতে পারছে না?

পুলিশ কেন মব নিয়ন্ত্রণ করতে পারছে না?

রাজনীতি, অর্থনীতি, সমাজ এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে এ আয়োজনে কথা বলেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও বিশ্লেষকেরা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন