ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, যুক্তির আলোয় সমালোচনা আর চিন্তার মুক্ত প্রকাশ—বিতর্কের সৌন্দর্য এখানেই। ভৈরব উপজেলায় সেই সৌন্দর্য ছড়িয়ে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ভৈরব বন্ধুসভা। ছয় বছরের ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো ৯ অক্টোবর শুরু হয়েছে ‘প্রথম আলো ভৈরব বন্ধুসভা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ (স্কুল পর্যায়)। ভৈরব উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আটটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিতর্ক দল।
প্রথম রাউন্ড ও সেমিফাইনালের লড়াই শেষে ফাইনালে জায়গা করে নিয়েছে ব্লু বার্ড স্কুল ও এমবিশন পাবলিক স্কুল।৯ অক্টোবর বিকেল সাড়ে চারটায় ভৈরব বন্ধুসভার সভাপতি জান্নাতুল মিশুর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ। তিনি ভৈরব বন্ধুসভার জ্ঞাননির্ভর আয়োজনের প্রশংসা করে এ ধরনের প্রতিযোগিতার বিস্তৃতি ঘটুক, এই প্রত্যাশা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা সুমন মোল্লা, উপদেষ্টা লুবনা হক, ওয়াহিদা আমিন, জাহিদুল হকসহ বন্ধুসভার বন্ধুরা।‘প্রথম আলো ভৈরব বন্ধুসভা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ (স্কুল পর্যায়)প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয় ৯ ও ১১ অক্টোবর।
সূত্র: প্রথম আলো

কক্সবাজারে নলকূপ খননের সময় ‘গ্যাসের’ আগুন, ১৪ ঘণ্টা ধরেই জ্বলছে
উদ্ধার হয়েছে ৩১ ধরনের মালামাল, ব্যবহারযোগ্য নয় কোনোটাই
পুলিশ কেন মব নিয়ন্ত্রণ করতে পারছে না?
ভালো চাকরির আশায় কম্বোডিয়ায়, পাসপোর্ট কেড়ে নিয়ে ৫ হাজার ডলারে ‘বিক্রি’
‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ও...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন