advertisement

মর্গে ছবি দেখিয়ে মেয়ের খবর পেলেও শেষবার তার মুখটা দেখতে পেলেন না

মর্গে ছবি দেখিয়ে মেয়ের খবর পেলেও শেষবার তার মুখটা দেখতে পেলেন না
মুক্তা আক্তার, ১১ বছরের শিশুটি এক সন্ধ্যায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর ট্রাকচাপায় মারা যায়। তার লাশটি দেখার সুযোগ পাননি বাবা–মা
ফটো কার্ড প্রিন্ট

‘ঢাকায় থাকতে আমার ভালো লাগে না। বান্ধবীর কাছ থেকে পাওনা টাকা এনে পরদিন ময়মনসিংহে নানির বাড়ি চলে যাব।’ পরিবারের সঙ্গে এটাই ছিল ১১ বছর বয়সী মুক্তা আক্তারের শেষ কথা। ১৫ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার আগে মাকে কথাগুলো বলেছিল সে। কিন্তু সেই যে বেরিয়ে গেল, আর ফিরে আসেনি মুক্তা। পরিবারের কেউ তখনো জানতেন না, মেয়ের সঙ্গে এটাই হতে যাচ্ছে তাঁদের শেষ কথা।

সেদিন সারা রাত মেয়ের খোঁজে এদিক-ওদিক ছুটেছেন মা মোসা. নাজমা ও পরিবারের অন্য সদস্যরা। পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েছেন, অপেক্ষা করেছেন মেয়ে ফিরে আসার। কিন্তু রাত পেরিয়ে গেলেও মুক্তার কোনো সন্ধান পাননি তাঁরা। এক দিন পর শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জানতে পারেন, তাঁদের মেয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় ভর্তি রয়েছে। খবর পেয়েই মুক্তার মা ও মামারা ছুটে যান হাসপাতালে।

মেয়েকে ফিরে পাওয়ার আশায় হাসপাতালের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন তাঁরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘আমার মনে হয় না তিনি দেশের বাইরে গিয়েছেন’ ‘আমার মনে হয় না তিনি দেশের বাইরে গিয়েছেন’ জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চালু হলো বিনা মূল্যে হুইলচেয়ার সেবা জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চালু হলো বিনা মূল্যে হুইলচেয়ার সেবা মৃত্যুর আগে ক্ষতসহ অনেকক্ষণ জীবিত ছিলেন সাগর ও রুনি, তদন্তে এখন পর্যন্ত যে অগ্রগতি মৃত্যুর আগে ক্ষতসহ অনেকক্ষণ জীবিত ছিলেন সাগর ও রুনি, তদন্তে এখন পর্যন্ত যে অগ্রগতি ব্যবসা বেড়েছে, তারপরও লোকসান বাড়ল সিঙ্গারের ব্যবসা বেড়েছে, তারপরও লোকসান বাড়ল সিঙ্গারের রংপুর বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের মতবিনিময় রংপুর বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের মতবিনিময়
advertisement

জবির নতুন প্রক্টর অধ্যাপক নাছির আহমদ

জবির নতুন প্রক্টর অধ্যাপক নাছির আহমদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদ। আগামী দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খাটে বসলে আলো জ্বলে, আছে গেমিং চেয়ার

খাটে বসলে আলো জ্বলে, আছে গেমিং চেয়ার
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ মেলা শুরু হয়েছে, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। নাদিয়ার ফার্নিচার তাদের স্টলে এমন একটি খাট প্রদর্শন করছে, যেখানে বসলে আলো জ্বলে ওঠে

খাট, সোফা, ডাইনিং টেবিল কিংবা আলমারি—ঘর সাজানোর আসবাবের মেলা চলছে রাজধানীতে। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য চলছে ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। পাশাপাশি নকশা, রং ও প্রযুক্তিতে নতুনত্ব এনেছে দেশীয় ফার্নিচার প্রতিষ্ঠানগুলো। মেলায় আসা কাঠের আসবাবে অ্যান্টিক ও গোল্ডেন রঙের ব্যবহার বেশি এবং সোফায় কাপড়ের বদলে আসছে কৃত্রিম চামড়ার আবরণ। আবার খাটে যুক্ত হয়েছে এমন প্রযুক্তি—কেউ ওই খাটে বসলে চারদিকে হালকা আলো জ্বলে ওঠে।

মেলায় এসেছে গেমিং চেয়ার। এই হলো মেলার চমক। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ মঙ্গলবার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে এবারের মেলায় ৪৪টি প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে নিজেদের পণ্য প্রদর্শন করছে। আয়োজকদের দাবি, মেলায় শুধু দেশে বানানো আসবাব প্রদর্শন করা হচ্ছে।মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত আইসিসিবির হল-২, হল-৩ ও হল-৪-এ দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেতানিয়াহু না জিতলে ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি

নেতানিয়াহু না জিতলে ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি
ব্যালট হাতে ভোট কেন্দ্রে যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২৭ অক্টোবর ২০২৬, জেরুজালেম

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু না জিতলে ফল চ্যালেঞ্জ করে ‘ভোট চুরির’ অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে তাঁর দল লিকুদ পার্টি। হিব্রু সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যেভাবে অভিযোগ তুলেছিলেন, লিকুদ পার্টিও একই কায়দায় প্রচার চালানোর কৌশল নিয়ে আলোচনা করেছে।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল টুয়েলভ এক প্রতিবেদনে জানিয়েছে, আরব জনগোষ্ঠী অধ্যুষিত ভোটকেন্দ্রগুলোর জন্য জালিয়াতির একাধিক অভিযোগের খসড়া ইতিমধ্যে তৈরি করে রেখেছে লিকুদ পার্টি। দলটির নেতা–কর্মীরা পুরো মুখ ঢাকা বোরকা পরা নারী ভোটার এবং পুরুষ ও নারীদের জন্য আলাদা সময়ে ভোট নেওয়ার মতো বিষয়গুলো ধরে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।এসব কেন্দ্রে ‘নজরদারি’ করতে লিকুদ পার্টি আরব অধ্যুষিত এলাকায় ইতিমধ্যে কয়েক হাজার দলীয় কর্মী পাঠিয়েছে।

টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিদ্যমান বিধিমালায় এসব বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন