advertisement

ব্যবসা বেড়েছে, তারপরও লোকসান বাড়ল সিঙ্গারের

ব্যবসা বেড়েছে, তারপরও লোকসান বাড়ল সিঙ্গারের
ফটো কার্ড প্রিন্ট

চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যবসা বেড়েছে ইলেকট্রনিকস পণ্যের বিদেশি কোম্পানি সিঙ্গার বাংলাদেশের। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ৭৩ কোটি টাকার বা ৪ শতাংশের বেশি। তারপরও চলতি বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি–সেপ্টেম্বর) শেষে লোকসান বেড়েছে সিঙ্গারের। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

গতকাল সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে গতকাল মঙ্গলবার আর্থিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে শেয়ারধারীদের জানিয়েছে কোম্পানিটি।কোম্পানির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে সিঙ্গার বাংলাদেশ ১ হাজার ৮৫৪ কোটি টাকার ব্যবসা করেছে।

গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৭৮১ কোটি টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া থেকে সুরক্ষায় চালু ‘অক্সিজেন বাস’ ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া থেকে সুরক্ষায় চালু ‘অক্সিজেন বাস’ জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র ভাওয়াইয়া থেকে ইসলামি গান, আব্বাসউদ্দীন আজও অম্লান ভাওয়াইয়া থেকে ইসলামি গান, আব্বাসউদ্দীন আজও অম্লান জিপিএ–৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থী ও চা–দোকানি মা-বাবাকে সংবর্ধনা জিপিএ–৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থী ও চা–দোকানি মা-বাবাকে সংবর্ধনা শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে দুই স্ত্রীসহ গ্রামছাড়া করা হলো যুবককে শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে দুই স্ত্রীসহ গ্রামছাড়া করা হলো যুবককে
advertisement

বাবাকে হত্যা করে আত্মগোপনে, প্রতিবেশীর বাড়িতে ফোন চার্জ দিতে গিয়ে ধরা

বাবাকে হত্যা করে আত্মগোপনে, প্রতিবেশীর বাড়িতে ফোন চার্জ দিতে গিয়ে ধরা

গাজীপুরের শ্রীপুরে লাঠির আঘাতে বাবা আব্দুস সামাদকে হত্যার অভিযোগে ছেলে আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সৌদিয়া এয়ারলাইনসের রিয়াদ-ঢাকা ফ্লাইট চালু হতে পারে বুধবার

সৌদিয়া এয়ারলাইনসের রিয়াদ-ঢাকা ফ্লাইট চালু হতে পারে বুধবার

পরিস্থিতি অনূকূলে থাকলে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ঢাকামুখী সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) থেকে শুরু হতে পারে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে লাউ সেই কদু

যে লাউ সেই কদু

ছোটবেলা থেকেই কৃষিকাজের প্রতি আমার গভীর আগ্রহ। আমি গ্রামের ছেলে। আমার বাপ-দাদার চৌদ্দগোষ্ঠীই কৃষিকাজ করেছেন। তবে আমার বাবা ছিলেন পরিবারের প্রথম ব্যক্তি, যিনি সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। এর পেছনেও একটি ইতিহাস আছে। ব্রিটিশ শাসনামলে আমাদের এলাকায় নীলচাষের প্রচলন শুরু হয়েছিল। নীলচাষকে কেন্দ্র করে কৃষকদের ওপর অত্যাচার, অবিচার ও নির্যাতনের বন্যা বয়ে যেতে থাকে।

স্থানীয় ছোটখাটো রাজাদের প্রভাবের পাশাপাশি ব্রিটিশ সরকারের অত্যাচার সামাল দেওয়াও কঠিন হয়ে পড়েছিল। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়া ছাড়া আর কী-ই বা করার ছিল? শেষ পর্যন্ত আমার দাদা পরিকল্পনা করলেন, বাবাকে পুলিশ প্রশাসনে যুক্ত করবেন। বাবার চেহারা ও শারীরিক গঠন সম্ভবত তৎকালীন পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ করে দিয়েছিল। কিন্তু সরকারি চাকরি করলেও বাবা কৃষিকাজ ছেড়ে দেননি।

তাঁর ৩০ বছরের কর্মজীবনে যেমন কৃষিকাজ চলেছে, তেমনি অবসর গ্রহণের পরও তিনি জমি ও কৃষির সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন