এসএসসিতে জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ ১৩৫ জন কৃতী শিক্ষার্থী ও তাঁদের চা–দোকানি বাবা–মাকে সংবর্ধনা দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ‘নাম্বার ওয়ান’। ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬তাঁদের সবার বাবা–মা পেশায় চা–দোকানি। অভাব–অনটনের মধ্যেই লেখাপড়া চালিয়ে গেছেন। এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জিপিএ–৫ পেয়ে।
সারা দেশের এরকম ১৩৫ জন কৃতী শিক্ষার্থী ও তাঁদের বাবা–মাকে সংবর্ধনা দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ‘নাম্বার ওয়ান’। মঙ্গলবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের বাবা ও মায়েদের গলায় পরিয়ে দেওয়া হয় মেডেল। অনুষ্ঠানে ১৩৫ জন শিক্ষার্থীকে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও এককালীন শিক্ষাবৃত্তির অর্থ।
এ ছাড়া তাঁদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য আগামী দুই বছর শিক্ষাসহায়তা দেওয়ার অঙ্গীকারও করেছে ব্র্যান্ডটি।
সূত্র: প্রথম আলো

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শ...
ডিজিটাল খাতে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
দ্রুত সময়ের মধ্যে আইজিপির দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত: নাহিদ ইসলাম
সানজিদাদের বিদায়, সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া থেকে সুরক্ষায় চালু ‘অক্সিজেন বাস’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন