রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রয়াণদিবসে তাঁর স্মরণে ভার্চ্যুয়ালি পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২২ অক্টোবর এটি অনুষ্ঠিত হয়।সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিনের সঞ্চালনায় পাঠচক্রে কবির প্রতি বন্ধুদের ভাবনা, তাঁর সাহিত্যকর্ম ও জীবনাদর্শ নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করা হয়। সঞ্চালক বলেন, ‘আমার মনে হয়, কুসুমকুমারী দাশের লেখা “আদর্শ ছেলে” কবিতার সেই আদর্শ ছেলেটিই জীবনানন্দ দাশ।
তিনি ছিলেন খুব চুপচাপ স্বভাবের এবং কাজের বেলায় বেশ পটু।’এ সময় সাইফ উদ্দিন বনলতা সেন চরিত্রটি নিয়েও বিশ্লেষণ করেন এবং মতামত তুলে ধরেন।যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন ফয়সাল বলেন, ‘জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম মানে আমরা অনেকে শুধু কবিতা বুঝি, কিন্তু তিনি এর বাইরেও লেখালেখি করেছেন।’বন্ধু রাহেলা সাদমুন বলেন, ‘কবি জীবনানন্দ দাশ তাঁর কবিতায় বাংলার প্রকৃতি দারুণভাবে বর্ণনা করেছেন, যা আমরাও এখন দেখি, কিন্তু তিনি এ সবকিছু আরও শত বছর আগে ভেবে লিখেছেন।’সমাপনী বক্তৃতায় সভাপতি জাহিদ হাসান বলেন, ‘কবি জীবনানন্দ দাশ তাঁর সাহিত্যকর্মে বাংলার রূপ ও পৃথিবীর রূপকে পরম মমতায় এঁকেছেন এবং গেঁথেছেন।’এর আগে শুরুতে কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা আবৃত্তি করেন বন্ধু সাইফ উদ্দিন, হাসান করিম ও রাহেলা সাদমুন।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু ইসনাইন, ফারিয়া, রিমু, আদ্রিতাসহ অনেকে।পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
সূত্র: প্রথম আলো

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শ...
ডিজিটাল খাতে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
দ্রুত সময়ের মধ্যে আইজিপির দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত: নাহিদ ইসলাম
সানজিদাদের বিদায়, সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া থেকে সুরক্ষায় চালু ‘অক্সিজেন বাস’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন