advertisement

ভাওয়াইয়া থেকে ইসলামি গান, আব্বাসউদ্দীন আজও অম্লান

ভাওয়াইয়া থেকে ইসলামি গান, আব্বাসউদ্দীন আজও অম্লান
শিল্পী আব্বাসউদ্দীন আহমদ স্মরণে সংগীতানুষ্ঠানে সংগীতপরিবেশেন করেন শিল্পী কিরণ চন্দ্র রায়। মঙ্গলবার সন্ধ্যায় ছায়াটন মিলনায়তনে
ফটো কার্ড প্রিন্ট

শিল্পী আব্বাসউদ্দীন আহমদ স্মরণে সংগীতানুষ্ঠানে সংগীতপরিবেশেন করেন শিল্পী কিরণ চন্দ্র রায়। মঙ্গলবার সন্ধ্যায় ছায়াটন মিলনায়তনেবাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতকে যে বরণীয় শিল্পীরা প্রান্তিক অঞ্চলের শ্রোতার আসর থেকে নাগরিক সমাজের কাছে উপস্থাপন করে জনপ্রিয় করে তুলেছিলেন, আব্বাসউদ্দীন আহ্‌মদ ছিলেন তাঁদের অন্যতম। যদিও তিনি ভাওয়াইয়া গানের শিল্পী হিসেবেই সমধিক পরিচিত ও জনপ্রিয়।

তবে ভাওয়াইয়া ছাড়াও নজরুলসংগীত ও আধুনিক গানের শিল্পী হিসেবে তিনি বিশেষ পারঙ্গম ছিলেন। বিশেষত ইসলামি গানের শিল্পী হিসেবে রয়েছে তাঁর বিশেষ অবদান। কবি কাজী নজরুল ইসলামকে ইসলামি গান রচনার ক্ষেত্রেও তিনি অনুপ্রেরণা দিয়েছেন। আব্বাসউদ্দীন আহ্‌মদের গাওয়া ইসলামি গানগুলো কালজয়ী হয়ে আছে। আজ মঙ্গলবার ছিল এই কিংবদন্তি শিল্পীর ১২৫তম জন্মবার্ষিকী।

তিনি ১৯০১ সালের ২৭ অক্টোবর ব্রিটিশ ভারতের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শ... ডিজিটাল খাতে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: তথ্যপ্রযুক্তিমন্ত্রী ডিজিটাল খাতে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে আইজিপির দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত: নাহিদ ইসলাম দ্রুত সময়ের মধ্যে আইজিপির দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত: নাহিদ ইসলাম সানজিদাদের বিদায়, সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা সানজিদাদের বিদায়, সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া থেকে সুরক্ষায় চালু ‘অক্সিজেন বাস’ ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া থেকে সুরক্ষায় চালু ‘অক্সিজেন বাস’
advertisement

ফ্রান্সের পথে পথে বাংলাদেশের ‘পথের বন্ধু’

ফ্রান্সের পথে পথে বাংলাদেশের ‘পথের বন্ধু’
‘দ্য অরেঞ্জ’ বা ‘পথের বন্ধু’ সিনেমার শুটিংয়ে পরিচালক স্বপন আহমেদের (বাম থেকে দ্বিতীয়) সঙ্গে অভিনয়শিল্পীরা

ফ্রান্সের ২৫টি শহরে বাস্তব লোকেশনে চলছে শুটিং। মঙ্গলবার দুপুরে পরিচালক স্বপন আহমেদের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখনো নতুন শুটিং লোকেশনের দিকে ছুটছিল তাঁদের গাড়ি। আগের দিন বাংলাদেশ সময় মধ্যরাতে শুটিংয়ের ফাঁকে কয়েক মিনিট কথা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, রাত ১০টা পর্যন্ত শুটিং চলবে। পরদিন ভোরেই আবার শিল্পীদের কলটাইম। ফলে ফোনে তাঁদের পাওয়া কঠিন হয়ে পড়ে। পরে জানা গেল, সবাই একসঙ্গে রওনা হয়েছেন দূরের লোকেশনে।

দীর্ঘ সেই যাত্রার ফাঁকেই ছবির কলাকুশলী ও অভিনয়শিল্পীদের সঙ্গে কথা হলো।সেট নেই, আছে লোকেশনবাংলাদেশ-ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘দ্য অরেঞ্জ’, বাংলা নাম ‘পথের বন্ধু’। স্বপন আহমেদের ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন তৌকীর আহমেদ, ফাইজুল ইয়ামীন ও স্বর্ণালি চৈতী। ফ্রান্সের শুটিংয়ের জন্য আলাদা কোনো সেট তৈরি করছেন না স্বপন।

নদীর পাড়ের বেঞ্চ, রাস্তার পাশ, ছোট শহরের পথ কিংবা চলন্ত গাড়ি—যেখানে গল্পের প্রয়োজন, সেখানেই ক্যামেরা বসছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে এবং গবেষণার মাঠ হিসেবে তা ফেরত পাওয়ার দাবিতে ক্যাম্পাসে ব্যানার হাতে বিক্ষোভ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

বাংলাদেশ সচিবালয় বর্তমান জায়গা থেকে সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে (পুরোনো বাণিজ্য মেলার মাঠ) নেওয়ার প্রতিবাদ জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরোনো বাণিজ্য মেলার মাঠটিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মাঠ বলে দাবি করছেন।মঙ্গলবার মেলার মাঠে সচিবালয় স্থাপনের জন্য চলমান মাটির গুণাগুণ পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ চলছিল।

দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এসে মাটি পরীক্ষাকাজের যন্ত্রাংশ এবং দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান।শিক্ষার্থীদের দাবি, মাঠটির মালিকানা বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে এবং সেখানে অন্য কোনো স্থাপনা নির্মাণ বা কার্যক্রম পরিচালনা করা যাবে না। এ দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলও করেছেন। মিছিলে অংশ নেন শতাধিক শিক্ষার্থী।মিছিল থেকে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এর মধ্যে ছিল ‘শেকৃবিয়ানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সচিবালয় না শেকৃবি, শেকৃবি শেকৃবি’, ‘টেক ব্যাক টেক ব্যাক’ প্রভৃতি।শিক্ষার্থীদের এই আন্দোলনে নেতৃত্বদাতাদের একজন আশিক আহমেদ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ওলামা অ্যালায়েন্সের ভারপ্রাপ্ত সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ

ওলামা অ্যালায়েন্সের ভারপ্রাপ্ত সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ
মুফতি ইনজিমামুল ইসলাম (বাঁয়ে) ও মুফতি মাহমুদ হাসান

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে মুফতি ইনজিমামুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে মুফতি মাহমুদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে সংগঠনের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্র গ্রহণ করে কেন্দ্রীয় কমিটি।মঙ্গলবার সংগঠনের এক জরুরি কেন্দ্রীয় সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ওলামা অ্যালায়েন্সের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সদস্যদের মতামত ও ভোটের ভিত্তিতে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্র গ্রহণ করে পদটি শূন্য ঘোষণা করা হয়।

পরবর্তী সময়ে উপস্থিত সদস্যদের সর্বোচ্চ ভোটে মুফতি ইনজিমামুল ইসলাম ভারপ্রাপ্ত সদস্যসচিব এবং মুফতি মাহমুদ হাসান ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।মুফতি ইনজিমামুল ইসলাম বর্তমানে রাহবার অ্যাডভাইজরির শরিয়াহ মজলিশের চেয়ারম্যান এবং রাজধানীর বাইতুর রশিদ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন